আজ আমার নেইতো লাজ-শরমের কোন বালাই
যেই মা মানুষ করলো, তার বুকেতে ছুরি চালা।
স্বদেশ প্রেমে জেগে উঠে, জাতীয় সঙ্গীত গাইতে এসে
পতাকাকে রাখি পায়ের তলায়।
কারো কারো পকেট ভরলো কোটি টাকায়।
ওমা তোকে মেরে লাথি, মানুষকে প্রেমের বাণী শোনাই।
আমরা তোমার সোনার ছেলে, ব্যবস্যাটা ভালই বুঝি
সাইন বোর্ড ঝুলাই তোমার গলায়, মা আমার বড়ই ঋণী
করতে হবে দেশের সেবা, পরের কাছে হাত পাতি,
যখন আমার পকেট যাই ভরে, দেশ সেবাটা শিকেই রাখি তুলে।
স্বদেশপ্রেম, সেতো আজ রূপকথা
ক্ষুধা আমার বড় বেশি, অন্যরে শোনাই নীতিকথা।
সবাই দেশের সেবা করো, দেশ আমাদের মা।
এই ছেলেকে জন্ম দিয়ে, কি পাবি মা বলতে পারিস?
এদের বিবেক কোথাই বল মা, তবু তাদের আদর সোহাগ করিস?
মা তুই এতো অবুঝ কেন, মাতৃপ্রেমে অন্ধ কেন?
আমাদের কেন বাঁচিয়ে রাখিস?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



