রাস্তায় দাঁড়িয়ে আকাশ দেখি, তোর বাড়ীর ছাদ,
সেই আকাশে জোসনা ছড়ায়, নীরা নামের চাঁদ।
হাঁটতে থাকি লক্ষ যোজন, দূরদূরান্তর,
উদাস পথিক, দিক হারিয়ে, হায়রে তেপান্তর।
পিছু টানে দক্ষিণ হাওয়া, বুঝতে পারি,
এই হাওয়াটা, তোর শরীর ছুঁয়ে আসা।
গন্ধে মাতে পাগল হৃদয়, চুলে তোর ঢেউ খেলে যায়,
চিন্তা ভুলে ঠিক এসে যায়, তোর বাড়ীর রাস্তায়।
কেমন করে রক্ত স্রোতে, তোর চিন্তা এসে মেশে,
এই ভাবনা ভাবতে থাকি, উত্তর না মেলে।
কি আছে তোর ঐ নীল শাড়ি আর নীল টিপে?
কি আছে তোর কালো চোখের চাহনীতে?
নীল জোসনা তুই আমার, তোর বাড়ীর পথ,
খুব চেনা, এই ল্যাম্প পোস্ট, নিয়ন আলো, হলুদ রঙের আভা,
তোর জন্যই, আর হল না, আমার হিমু হওয়া।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



