জীবনে চলার পথে আসে কত মানুষ
যায় না গোনা তাদের সুখ-দুঃখের ফানুস
চেনা-জানা মুখের আদল অচেনার সারি
কান্না-হাসি-বেদনার বহুরূপীর বাড়ি
তারই মাঝে কিছু মানুষ থাকে স্মৃতিতে
সুখস্মৃতি-দুখস্মৃতি হরেক রীতিতে
ছোট-ছোট পুঁথি দিয়ে মালা গেঁথে যাই
জীবনে চলার পথে সুখ খুঁজে পাই
আকঁা-বাকা পথ চলা জীবনগাথঁায়
যায় না ভোলা তাদের বুকের ব্যথায়...!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



