somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপল আর রিয়েলি গুড এট হার্ট-১

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

 "In spite of everything, I still believe that people are really good at heart"? -Anne Frank,The diary of young girl.
একটাসময় হঠাৎই পৃথিবীর সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া শুরু হয়! তখন লিখতে শুরু করা একটা পর্ব। যেখানে যেটাকে মনে হয়েছে অসাধারণ গল্পটা বলার চেষ্টা থাকবে। গল্প-১!

দিনকয়েক আগের কথা। আমার আগের  স্কুলের এক ছাত্রীর বিয়ে। মেয়েটির বাবা মারা গেছেন এবং সে সৎ বাবার কাছে মানুষ।ক্লাসমেট হবার সুবাদে এই তথ্য আমি জানতাম। আমি যেটা জানতাম না সেটি হল মেয়েটির বাবা একজন রিকশাচালক। সম্ভবত আমি ওনার রিকশায় চড়েই বহুবার আমার স্কুলে গিয়েছি। মেয়েটা চক্ষুলজ্জার খাতিরেই হোক কিংবা আমি কোনদিন জিজ্ঞেস করিনি এইজন্যই হোক আমাকে কখনো বলেনি! তো হঠাৎ একদিন আমি শুনলাম আমার এই সহপাঠীর বিয়ে এবং খুব অস্বাভাবিকভাবে আরও কিছু বন্ধুবান্ধবের সাথে বিয়েতে হাজির হয়ে গেলাম। আমার ধারণা ছিল আমার বয়সী একটা মেয়েকে ধুপধাপ বিয়ে দিয়ে দিলে তার মোটেই ভাল লাগবে না এবং সম্ভবত বিয়েটা তার অমতে হচ্ছে। কিন্তু অবাক হয়ে আবিষ্কার করলাম যে না মেয়েটা ভয়ঙ্কর খুশি!এবং তার এই খুশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে তার হবু স্বামী তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিয়ের পর তাকে তার ইচ্ছেমত পড়াশোনা কিংবা কাজ চালিয়ে যেতে দেবে। উল্লেখ্য মেয়েটা বেশ স্কুল টাইম থেকেই বাচ্চাদের টিউশনি করায়। আমার বিশ্বাস হচ্ছিল না। তাই একটু সাহস করে নতুন জামাই বাবাজীকে ডেকে জিজ্ঞেস করেই ফেললাম,বাপধন বলতো তোমার মতলবটা কি?উনি যা উত্তর দিলেন তাতে আরও একবার আমার চমকে ওঠার পালা। বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যেহেতু মেয়েটা সৎ বাবার কাছে মানুষ আর ওনার এই ঘরে আরও ২ টি ছেলেমেয়ে আছে ওনার পক্ষে মেয়েকে পড়ানো সম্ভব নয়। এমনকি ওনার ধারণা উনি অসুস্থ হওয়ায় খুব বেশিদিন বাঁচবেন ও না। তাই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে সুপাত্রস্থ করে নিজের কর্তব্য শেষ করতে চান। নয়তো মেয়ের আসল বাবার আত্মা শান্তি পাবেন না! পাত্র একটি এনজিওতে কেরানির চাকরি করেন। বিশ্বাস করুন আমি একজন রিকশাওয়ালা,তার মেয়ে আর তার হবু জামাইয়ের কথা মুগ্ধ হয়ে শুনেছি সেদিন। আমি বিতর্ক করি। প্রতিপক্ষের বাঘা বাঘা বিতার্কিকরাও এতটা মুগ্ধ করতে পারেনি কখনো! আমার ইনটুইশন বলে মেয়েটা ভয়ঙ্কর ভাগ্যবতী! আমি সেদিন ফিরে আসার সময় মেয়েটার চোখের কোণায় খুশি চিকচিক করতে দেখছিলাম। আমার অনুমান ভুল নয়। মেয়েটাকে প্রায়ই দেখি ফেসবুকে নতুন জীবনের আনন্দ নিয়ে পোস্ট করতে। তুই তোর পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিস আশা করি!

কিছুদিন আগে ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। যারা জানতেন বিপদের মাত্রা এবং ঘটনা তারা বড়জোর সবাই ইনবক্সে সান্ত্বনা দিয়ে গেছেন। কেউ বলেনি সাহস করে প্রতিবাদের কথা। তার ফলাফল অবশ্য ভয়ঙ্কর হয়েছে। শুধু একটা বান্ধবী এগিয়ে এসেছিল সব শুনে। সব ঝামেলার ভার নিজের কাঁধে তুলে নিয়ে সামলে গেছে সব। বিনিময়ে আমার পাশাপাশি সেও ছিল হুমকিতে। তবু ওইযে পিপল আর রিয়েলি গুড এট হার্ট!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×