somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলে মা সার্চ দিলে যা দেখি ও আরও একটি উদ্যোগ

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গ: গুগলে "মা" সার্চ দিলে যা দেখি ও momotamoyi.com

কারও হাতে যদি এক মিনিট সময় থাকে প্লিজ গুগলে যান এবং বাংলায় "মা" শব্দটা লিখে সার্চ দিন। মা কে নিয়ে আমাদের খুব শ্রদ্ধা,বাংলা ভাষা নিয়েও খুব মাতামাতি। কিন্তু সার্চ ইঞ্জিনগুলোতে মা সার্চ দিলে যা আসে তাতে লজ্জায় চোখ নামিয়ে ফেলা ছাড়া উপায় থাকে না। গুগল সার্চের প্রথম পেজ আজেবাজে লেখা আর পেজ দিয়ে ভর্তি। বেশ কিছুদিন ধরেই আমি এবং আরও কয়েকজন মিলে ঠিক করেছিলাম এ ব্যাপারে কিছু একটা করব। এসইও নিয়ে কিছুটা ঘাটাঘাটির পর আমাদের মনে হয়েছে একটা উপায় হতে পারে নতুন একটা ওয়েবসাইট খুলে সেখানে ভাল ভাল রিলেভেন্ট কনটেন্ট যেমন মা কে নিয়ে গল্প,কবিতা কিংবা যেকোন লেখা আপলোড করা। কারণ বাংলা ভাষায় মা কে নিয়ে ভাল কনটেন্টের যথেষ্ট অভাব রয়েছে।
কি থাকতে পারে মমতাময়ীতে?
১. মা কে নিয়ে গল্প কিংবা কবিতা
২. মায়েদের গল্প
৩. মাতৃত্বকালীন সমস্যা এবং সচেতনতা
৪. মা কে চিত্রকর্ম
৫. এছাড়াও কেউ যদি ইউটিউবের মতো সাউটগুলোতে মা কে নিয়ে ভিডিও আপলোড করতে চান (যেকোন কিছু- মা কে নিয়ে গান, আবৃত্তি) সেগুলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি description এবং tags এ মা শব্দটা যোগ করে দেবেন।

কিংবা যেকোন লেখা মা কে নিয়ে, মমতাময়ীকে নিয়ে। লেখা পাঠানোর ঠিকানা[email protected]

আশার কথা হচ্ছে একই উদ্দেশ্যে তৈরি ওয়েবসাইট amarma.com.bd এখন র্যাঙ্ক লিস্টের দুই নাম্বার পেজে চলে এসেছে।
তাই প্রত্যেকের কাছে আহবান প্লিজ মা কে নিয়ে লিখুন। আমাদের গুটিকয়েকের একার পক্ষে হয়তো কিছু করা সম্ভব না কিন্তু সবার পক্ষে সম্ভব। মা কে নিয়ে লিখুন। সমৃদ্ধ হোক বাংলায় "মা" কে নিয়ে সাহিত্য। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো মুক্ত হোক মা কে নিয়ে আজেবাজে পোস্টগুলো থেকে। আমার জানামতে সামুতে এর আগেও এই ব্যাপারে কাজ হয়েছে। কিন্তু খুব একটা সফলতা আসেনি। তাই আবারো দৃষ্টি আকর্ষণ করছি সকল ব্লগারদের। প্লিজ আরও একবার এই বিষয়ে লেখালেখি হোক। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে কতিপয় বেজন্মাদের কবল থেকে মুক্ত হোক পবিত্রতম শব্দ "মা"
ধন্যবাদ!

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৪
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

দেশ নিয়া ব্যাকেটের সাথে কিছুক্ষণ আগেই কথা বলমাম ---

লিখেছেন জাহিদ অনিক, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬



কিছুক্ষণ আগে অফিসে আসার সময় লেগুনায় ওঠার সময় হঠাত করেই দেখি আমার পাশের সিটে বসা মি: স্যামুয়েল ব্যাকেট! একজন বিরাট ব্যাকেট ভক্ত হিসেবে উনি আমাকে চিনেন। আর কোনো কথা... ...বাকিটুকু পড়ুন

×