
হত্যার আগে থানায় যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাতের সাথে যেমনটা হয়েছিল__
এলাকার মুখোষধারী ভালো মানুষেরাঃ এসব ছোটখাটো বিষয় নিয়া আবার থানায় যাওয়ার কি দরকার ছিল, আমাদের জানালেই তো সমাধান করে দিতাম। এত বেশী মাদবরির দরকার ছিলনা।
এলাকার মোড়লরাঃ একটা ঘটনা না হয় ঘটছে তা আমরা যারা মুরুব্বী আছি আমাদের জানাইলেই তো একটা সমাধান হত। থানা-পুলিশের কি দরকার আছিল, এত বেশী বুঝা ভালো না। এতে সমাজের দুর্নাম হয়। সমাজ নষ্ট হয়।
সমাজের কিছু ভিতু আত্মকেন্দ্রীক লোকেরা (যারা শুধু নিজের বেলায় ভালো মায়াকান্না করতে পারে)ঃ শুধু শুধু কেন এই ঝামেলায় জড়াইতে গেছে, যা হওয়ার হয়ে গেছে আবার বাড়ানোর দরকার ছিলনা।
আর প্রশাসন, তাদের কথা আর কি বলবো, তারা তো তথাকথিত নেতাদের ফোন পেয়ে নাকে তেল দিয়ে ঘুমে মগ্ন ছিল। তারা আবার দায়িত্বের বেলায় কখনো অপচয় করে না, খুব মিতব্যয়ী!
ধ্বংস হোক এই সমাজের সেই মানুষ নামক অধম প্রানীগুলো, ধ্বংস হোক এমন সমাজ ব্যবস্থা।।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




