নারী
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদঘুটে অন্ধকারে রোশনাই জ্বলে চাঁদের ,
যেন এক চিলতে আলোয়, কাজলা চোখে
অবাক করা সম্মোহনী চাওয়া।
হাওয়ায় হাওয়ায় এলো চুলে,
বাম পাঁজরে সুর তোলে,
হয় তুমি বিহঙ্গিনী সুনয়না
না হয় তুমি রক্তঢালা পীচপাথুরে
অর্থহীনা।
লজ্জা রাঙা লাজ কবিতার লজ্জা রঙে,
নীল যে তোমার ঠোটে,
মুক্তা ঝরে অলস দুপুর সন্ধ্যা শেষে।
অগ্নি লাভা ঠোটের কোণে,
বাঁকা হাসি স্বপ্ন বুনে,
হয় তুমি প্রজাপতি মেঘডানায় সুহাসিনী সুকন্যা
না হয় তুমি সীসাঢালা কাঁটাতারে
বীরাঙ্গনা ।
তোমার হাতে হাত রাখা হাত
আকাশ ভাঙ্গা বজ্রনিনাদ,
রাজমুকুটের পালক ছেড়া ক্ষতে।
তোমার হাতেই রক্ত ঝরে
আলতো ছোঁয়ায় বৃষ্টি ঝরে।
হয় তুমি বিষের বাঁশী সেবা দাসী
না হয় তুমি নীল ঢালা রাত জঠরে
কলঙ্কিনী।
হৃদয় অরণ্যে পাতা ঝরার অস্থির শব্দে
স্নেহের আধিক্যে কেঁদে উঠে পানকৌড়ির আসক্ত মন
অবাক সুর্যোদয়ে নতুন কুড়ির ক্রমশ অঙ্কুরণ।
হয় তুমি রত্নগর্ভা মায়ামতি মা
না হয় তুমি যোগ বিয়োগের কাব্য হাতে
বৃদ্ধাশ্রমী মা।২৩/১০/২০১৭ (উত্তরা)
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন