somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহযোগ্য পাত্র পিয়ার উদ্দিন মহব্বত এর CV (কনের বাপ-মায়ের জন্য)

২৯ শে মে, ২০১১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেকার দিনে বিয়ের জন্য পাত্র পাত্রী নির্বাচন করার পূর্বে পাত্র/পাত্রীর নাম ঠিকানা বা বড়জোর ছবি চাওয়া হত যুগ পাল্টে পরে আসল বায়ো-ডাটা কিন্তু এখন তাও বদলে গেছে এখন বিবাহের জন্য সিভি চাই। কিন্তু বিয়ের উপযুক্ত যুবক পিয়ার উদ্দিন মহব্বত তো পড়ল বিশাল সমস্যায় তারও সিভি তৈরী করতে হবে। আবার সিভি তৈরী করতে হলে লক্ষ্য, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি বিষয় অবশ্যই অন্তর্ভক্ত করতে হবে। কিন্তু তার অভিজ্ঞতা ও দক্ষতা কোনটাইতো ভাল নয়। মহব্বত বুকে পাথর বেঁধে, অসীম সাহসের সাথে, অবশেষে তার সিভি তৈরী করল যা দেশের বিবাহযোগ্য মেয়ের বাবা-মায়ের উদ্দেশ্যে প্রকাশ করা হল:

লক্ষ্য: ধনী বাপের একমাত্র কন্যা, সুন্দরী, ফর্সা, শিক্ষিত, ধার্মিক, উচ্চতা কমপক্ষে ৫৫'', স্লিম চাঁদের মত সুন্দরী পাত্রীকে বিবাহ করা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২০ টি সিরিয়াস প্রেম, অর্ধশতাধিক প্রেম এবং অগণিত মেয়েকে লাইন মারার অভিজ্ঞতা। একসাথে কয়েজনের সাথে প্রেম চালিয়ে যাবার অভিজ্ঞতা সম্পন্ন।

শিক্ষাগত যোগ্যতা: বিয়ে পাস। (ঐ বি.এ ও করার ইচ্ছা আছে), ইভটিজিংয়ে ডিপ্লোমা।

ব্যক্তিগত তথ্য:
নাম: পিয়ার উদ্দিন মহব্বত
বয়স: সব-সময় যুবক।
ঠিকানা: বাডি: ৯৯, লাভ স্কয়ার,
৪২০, ভুতের গলি, প্রেমনগর।

উচ্চতা: মাঝারী।

শারিরীক গঠন: যারা গুনতে জানেনা তাদেরও শরীরের হাড় গুনতে সমস্যা হবে না। মুখ বাংলা পাঁচ এর মত। রং- আলকাতরাও লজ্জা পাবে তারচেয়েও কালো কোন বস্তু দেখে। চুল একেবারে অজয় দেবগনের মত, তবে উইগ লাগানের পর। বিশাল ভুড়ি দেখে কেউ আবার ঢোল মনে করবেন না।

শখ: মেয়েদের সাথে টাংটি মারা।
মোবাইল নাম্বার: ০১৪২০৪২০৪২০
নিজ জেলা: প্রেমনগর।

দক্ষতা: মেয়েদের পটাতে অতি পারঙ্গম।
অন্যান্য দক্ষতা: অনর্গল কারনে অকারনে মিথ্যা বলতে পারা। মেয়েদের জুতা পেটা খেয়েও দাত বের করে হাসতে পারা। দীর্ঘক্ষণ মোবাইলে প্রেমালাপ করতে পারা। মেয়েদের পিছলে জোকের মত লেগে থাকতে পারা।

ভাষাগত দক্ষতা: শুধুমাত্র প্রেমের ভাষা জানা আছে।
কম্পিউটারে দক্ষতা: ফেসবুকে নামে-বেনামে ছেলে-মেয়েদের নামে অনেক একাউন্ট করার দক্ষতা।

রেফারেন্স:

(১) ঘটক পাখী ভাই

(২) ঘটক তোতা মিয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×