মাঝে মাঝে একখানি কালো রাত,
জানালার ছিটকিনি গেলে খুলে
নরম হাওয়া উঁকি দেয় নষ্টালজিয়া।
দগদগে ফুসফুস প্রেম গদগদে
ভুলে যায় বিপ্লবী রেশ ,
বোকা কবি হতবাক,পারেনা লিখতে
একখানি কবিতা, জমা থাকে বেশ।
মাঝে মাঝে সুরখানি কেটে গেলে
মোটা-সোটা বই গুলো ছুঁড়ে ফেলে
কি যেন কী আক্ষেপ মাখা চোখ
ঢেলে দিয়ে জলকণা ভিজে দেয়,
নরম আলুথালু মুখ।
১১-০৮-১৪
প্রথম বিকেল
মুনিপুরী পাড়া, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


