আমিতো লিখতে চাই,
লিখতে লিখতে বলতে চাই আমার কথা।
যে কথা সবাই বলে সেই কথা।
আমাদের সকলের কথা।
শুধু লিখতে চাই না কোনো চাটুকার
সম্পাদকের পদলেহন করে।
অথবা, চাই না গলার মধ্যে সম্প্রচার
নীতিমালার নীল রঙ্গা মালা ঝোলাতে।
একই সাথে চাই না দেশের পুটকি মেরে
বার্থডে পার্টিতে বলতে ‘হৃদয়ে বাংলাদেশ’।
আমি আরো চাই না, আটচল্লিশ ঘন্টাকে
আটচল্লিশ হাজার ঘন্টায় রুপান্তরের নাটকে কুশীলব হতে।
নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়াতে চাই না
সহযোদ্ধার সন্তানের সামনে।
যখন সে জানতে চাইবে 'কাকু খুনিকে পেয়েছো'?
আমিতো লিখতে চাই,
প্রেম, বিরহ, যুদ্ধ, সংগ্রাম, রুটি-রুজি
আর একান্ত আপন অনুভুতি নিযে।
কলমের এক খোঁচাতেই প্রমান করতে চাই
সব ডুবে আছি আমরা অন্ধকার রাত্রিরে।
কিন্তু তার বিনিময়ে বেচতে পারবো না মাথা।
বেচে দিবো না আমার কাঁধ।
কারণ, আমার কাঁধের উপর বন্দুক তাক করা
মামুলি বিষয় নয়। ঐ কাঁধে ভর করে আছে হাজারটা স্বপ্ন।
আমি লিখবো আমার নিয়মে, আমার নিয়মই আমার ব্যকরণ।
এর সবই করবো আমি। করতে চাই তীব্র সাহস নিয়ে।
কিন্তু তার আগে প্রশ্ন রাখি, আমার রুটি-রুজি নিয়ে লিখবে কে?
(১০ অক্টোবর ২০১৪, কার্জন হল, ঢাবি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


