তুমি এতো পাগল কেনো?
আমি বলি, দেখা হোক সেদিন বলবো।
এতো বহিমিয়ান কি করে হলে?
আমি বলি, চন্দ্রবর্ষায় যেদিন দেখা হবে সেদিন বলবো।
তোমার এতো অভিমান কিসে?
মন খারাপ করা বিকেলগুলো কার জন্য?
আমি বলি, দেখা হোক রাজপথে, তখন বলবো।
তুমি কি স্বপ্ন দেখো?
আমি বলি, যেদিন স্বপ্নের কথা বলবো সেদিনই জানবে।
কিন্তু দেখা হয় না।
চন্দ্রবর্ষা আসে আর যায়,
দারুন রকমের দোলা দিয়ে সে পালায় -
আমার সারা শরীর ভিজেয়ে,
চন্দ্রবর্ষা নামে অঝরে।
আমায় আবার জিজ্ঞেস করে নেফারতিতি-
আমাদের কবে দেখা হবে?
আমি বলি যেদিন চন্দ্রবর্ষার রাতে
চাঁদ আর সূর্য মিশে যাবে একে অপরের সাথে।
সেদিন নিশ্চিত আমাদের দেখা হবে।
ততদিন চন্দ্রবর্ষা নামুক পৃথিবী জুড়ে,
আর আমরা দু’জন ভিজতে থাকি ভিষণ অপেক্ষাকে বুকে নিয়ে।
(ধানমন্ডি, ৩ জুন ২০১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




