প্রেমিকারা সব মাথার উপরে থাকে
চাইলেই নামান যায় না, চুম্মা তো দুরের কথা।
চান্দের আলোতেও তাগো দেখা যায় না,
চান্দের থোন নিচে আর আমার থোন উপরে
হ্যালোজেন বাত্তির নিচে তাগো বাসা।
তারা সব প্রেমিকা থেইকা নাইকা অয়
নামতে কইলে ভাব দেখায়
তাই নামতে তারা নাহি চায়।
দেখতে চাইলে ঘাড়টা কোনাকোনি-
উপরে তুলতে অয়।
প্রতি রাইতেই নিচে নামে; তয়
বুড়া ভামগো ভোগে যায়।
খালি আমি আইতে কইলেই কয়
তুমিও উপরে আসো।
আইশা আমারে জাইত্তা ধরো।
আমিতো নাগাল না পাই
তাই তাগো ঠিকানা জিগাই।
ঠিকানা দেয়, তাতে লেখা “বিলবোর্ড”
আমারেও নাকি চালাইতে অইবো ‘ফোর্ড’।
কি চমৎকার পিরিত আমার;
আমিও বাসা খুঁজি তাই উপরে ।
ভালো বাসা পামু কি না কে জানে?
তয় হাসি পায় খালি হে হে… হে হে…।
(০৬ নভেম্বর ২০১৪, পল্টন)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



