একটা ছোট্ট ছেলে পলেথিন শুকে,
জিবনের সব স্বাদ গ্রহন করে।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
আরেকটা ছোট্ট মেয়ে ফুল কোলে-
নিয়ে ঘোরে, এমাথা ওমাথা সারাবেলা।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
রাত্তির নামে; শহর ঘুমিয়ে পড়ে,
মেয়েটা ঘুমায়, মা ঘুমায় না,
ছোট্ট ছেলেটাও ঘুমায় যায়,
মা কই যায় মনে পড়ে না।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
সকাল হয়; সূর্য উদয়
সোনামনিরা ফিডার খায়-
চুষে চুষে, তৃপ্তির ঢেকুর তোলে
ফুল কোলে নয়, লুটোপুটি খায় বার্বিডলে।
ঠিক তখনই; ছোট্ট ছেলেটা হাত পাতে
ছোট্ট মেয়েটা ফুল হাতে, দ্বারে দ্বারে।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
ছোট্ট ছেলেটা বড় হয়
মেয়েটা মা হয়, রাত্তিরে পালায়
আরো দুটি ছো্ট্ট মনি; পাশাপাশি -
ঘুমায় রয়।
এভাবেই অনাদিকাল ধরে-
সকাল হয়; সূর্য উদয়
সোনামনিরা সব ফিডার খায়।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
তোমাদের সোনামণিরা
থাকে দুধে ভাতে,
আর ওরা ঘুরে দ্বারে দ্বারে।
তবে, তোমাদের সোনামণিরাই
শুধু চাটুক দুধ ভাত,
বাকিরা সব পুটকি মারা খাক।
ঝিকঝিক ঝিকঝিক…
ঝিকঝিক ঝিকঝিক!
(১২ নভেম্বর ২০১৪, ইউল্যাব)
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




