স্বপ্নের হাইওয়েতে চলো অবরোধ দেই।
তারজন্য দরকার নেই;
দরকার নেই কোনো জ্বালাও পোড়াও অথবা রক্তগঙ্গার-
যা জ্বালাবার তাতো জ্বালীয়ে দিয়েছে আগেই।
তাই পোড়া মুখগুলোর মতো কুৎসীত বিভৎস-এ হৃদয়ে-
আর স্বপ্ন দেখো না কেউ, কোথাও কোনো স্বপ্ন নেই।
পাখি হয়ে উড়তে চেয়েও না আর; ডানাগুলো আগেই কাটা,
নাটাইয়ের দখল ভয়াবহ সব জানোয়ারদের হাতে।
তোমরা কি দেখতে পাও না নিকট ভবিষ্যত-
যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই।
তাই আজ থেকে স্বপ্ন দেখায় অবরোধ দেই চলো-
সব গুলো রাস্তার অবরোধ তুলে দেয়া হোক,
শুধু স্বপ্নের হাইওয়েতে অবরোধ চলুক অনির্দিষ্টকালের।
(১৪ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


