দিবস শেষে কাগজের পতাকাগুলো ঝরে পড়ছে
শীতের শুকনো পাতার সাথে,
ছাদে টাঙানো কাপড়ের পতাকা ফেড আউট-
আয়েশী রোদে।
তবু সংস্কারের কাজ নাই, এভাবেই চলছে-
বহু বছর।
পরে বুঝলাম এবং মানলাম-
পতাকা একটি জাতির পরিচয় বহন করে
কথাটা মিথ্যা না।
এরই মাঝে জাগরণের লক্ষ টাকার আতশ থেলা;
ছি! ছি! এসব বলতে মানা।
এসব দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে-
কারা যেনো দাবি নিয়ে এসেছিলো একবার!
আমি আবার বুঝলাম এবং মানলাম-
পতাকা একটি জাতির পরিচয় বহন করে
কথাটা মিথ্যা না।
চলেন আরেকবার মনে করি-
পতাকা ফেড আউট হয় আর ঝরে পড়ে
দিবস শেষে শীতের আয়েশি রোদে।
এদৃশ্য বহু বছরের…
(১৫ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


