এবারই প্রথম-
বসন্তে কোনো কৃষ্ণচুড়ার সাথে
দেখা। উদ্যানের পথ ধরে হাটতে হাটতে
হঠাৎই এসে পড়লো সে-
আমার মেলে ধরা হাতে।
পাঞ্জাবীর পকেটে তারে নিয়ে ঘুরি শহরের পরিচিত পথঘাঠ;
আর ভাবনা আসে- কোথায় একটু বসবো,
মন খুলে বলবো; একথা ওকথা- সুখগাথা।
কিন্তু হয়ে ওঠে না;
ফুটপাতে অভ্যস্ত এই আমি কি করে তারে পাশে বসাই-
যদি ধুলো লেগে যায়, যদি মলীন হয় কৃষ্ণচুড়া রঙ।
তাই রেখে আসলাম তাকে-
আর বলে দিলাম তোমার সাথে আমার
প্রেম হলো না কৃষ্ণচুড়া।
(১৩ ফেব্রুয়ারি ২০১৫, ঢাবি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



