ধরুন-
কাল থেকে যদি কবিতাগুলো বক্তৃতা হয়ে যায়,
গানের প্রতিটি লাইন যদি হয় এক একটা শ্লোগান ।
থারটি ফাইভ মিলিমিটার ক্যামেরা যদি হুটকরে-
রুপ বদলে রাইফেল হয়ে যায়।
পেইন্টিংগুলো সব দৌড়াতে দৌড়াতে গ্যালারী ছেড়ে
নেমে আসে রাস্তায়, শিল্পীরা সব রাষ্ট্রের যন্ত্রগুলো বিকলের
অপরাধে মাথায় হুলিয়া নিয়ে ঘুরে।
লেফ্ট-রাইট লেফ্ট-রাইট ওয়ালেদের এলাকায় যদি হয়
জাতীয় সাহিত্য সম্মেলন। অথবা ঢাকা রক ফেস্ট!
তবে কেমন হবে?
ইউ মে সে আই আম এ ড্রিমার…
বাট; গানের লাইনটা কিন্তু পরে স্লোগানই হলো।
(১৬ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


