কেনো কালো বিড়ালটাই হাটে
এমন কালো অন্ধকারে-
রাত নামলে।
যখন ঘুমকাতুরে শহরে-
জেগে থাকে কিছু অসহায় মানুষ,
দিন গুনে আরো গভীরে যাবার-
আরো অন্ধকারে।
অন্ধকারে অর্ধেক মৃত মানুষগুলোর চোখে
ঘুম নেই। তবু ঘুম ঘুম খেলা। চোখ খোলে না।
খালি শয়তান বিড়ালটা ডেবডেবিয়ে চেয়ে রয়-
আমার ভিষণ ভয় হয়;
তাকে দেখলে।
নানী বলতো-
আজরাইলের ছদ্দবেশে নাকি এমন বিচিত্র চোখ নিয়ে
এরা আসে আর যায়; ঘুরে বেড়ায়!
তবে কি হাসপাতালের করিডরে আজরাইলের
আগমন ঘটে প্রতিদিন রাতে; এমন ছদ্দবেশে?
(১৯ ফেব্রুয়ারি ২০১৫, পথ জানা নাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


