১.
পাশাপাশি শুয়ে আছি আমি আর বাবা,
দু’জনই ক্লান্ত; শুলেই ঘুম এসে যায়।
বিগত দিনের ঘানি টানার ক্লান্তিতে বাবা ঘুমায়,
আর আমি এমনি ভাবে একদিন কারো পাশে
শুয়ে থাকবো এই ভেবে ক্লান্ত। আমি বাবার মাথা বিলি
করতে করতে ঘুমিয়ে পড়ি।
২.
কবিদের তরুন বয়সেই মরে যেতে হয়।
না হয়;
তারা হয় নষ্ট ভ্রষ্ট রুগ্ন নগ্ন।
তরুনের বয়স বাড়লে বৃদ্ধই হয়,
এ পৃথিবী বৃদ্ধদের নয়।
৩.
নদর্মায়ও যাদের থাকার কথা ছিলো না
তারা আজ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে।
বিষ্ঠাগুলো
আমার রক্তের উপর দাড়িয়ে
শিল্প করে। শ্রমিকের রক্তের দাম অনেক-
শ্রম যে দেয় সে বিদ্রোহ করবেই।
শ্রমিক বিদ্রোহ করবেই।
(১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৫, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


