১.
অপ টপিক- নওজোয়ানস।
গভীরে যাই, দেখি ষড়যন্ত্র,
তারো গভীরে যাই দেখি বি্দ্রোহ ন্যায় সঙ্গত।
ফলাফল-
ধনীর কোন দোষ নাইে;
ঐদিকে দক্ষিণ বাড়ির পড়শী হাসে খিলখিল করে।
২.
শুন্যে মাটি খুঁড়ছি বলে
গভীরে যেতে পারছি না;
তবে এতে নিজের কবর
খোঁড়া হয়ে গেছে।
৩.
বন্ধাত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি,
পিতা হবার খূব শখ।
সন্তানের মালিকানা চাই না,
কোলে নিয়ে চুমু খেতে চাই-
বুঝতে চাই সৃষ্টিতে কি সুখ।
৪.
অনাবাদী ভূমি
কৃষকের দু’চোখের বিষ।
মগজটা অনাবাদী পড়ে আছে,
চাষ দেয়া খুব দরকার।
(২৩,২৫ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



