ভুয়া আপডেট তখনো আসেনি
আবহাওয়া অফিস থেকে। কিন্তু তাতে কি-
হঠাৎ বিকেলের গুমুট হাওয়া কানের কাছ দিয়ে
কার কথা যেনো বলে দিয়ে গেলো।
মনে করিয়ে দিলো ফুলার রোড, চানখারপুল-
আবার আচমকা নদী শীতলক্ষা।
বলে গেলো-
আবহাওয়া মন খারাপের।
লেখা বন্ধ; নিচে নামলাম মনের খুশিতে বিড়ি টানবো
আর স্মৃতি আওড়াবো এমন বিভিন্ন বিকেলের।
অমনি দেখি কড়া করে পেঁয়াজু আর পুরি ভাজছে-
দোকানী। ব্যস-
দুঃখ বিলাস রুপান্তরিত হলো ভোজন বিলাসে,
দুঃখকে বললাম পরে আসো, অনেক ব্যস্ত-
লিখেছি মাত্র সাত’শ;
আরো তিন’শ শব্দ লিখলেই একটা রিপোর্ট হবে।
আমার এখন অনেক কাজ।
দুঃখ তুমি পরে আসো
পরে আসো
পরে আসো.....
(২৬ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



