কবে সূর্য প্রথম জন্মেছিলো তা কে জানে,
তবে,
তারও পরে-
কতোগুলো সূর্য জন্ম নিয়েছে,
এখনো নিচ্ছে পৃথিবীর আনাচে কানাচে।
এই দেশে এই ভুমে
এক একটা সূর্য শিশু বেড়ে উঠেছে, উঠছে।
হে সূর্য শিশু-
তোমরা বেড়ে ওঠো পাতাবাহারের মতো
লকলকিয়ে। সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করো,
শহর থেক গ্রাম অথবা গ্রাম থেকে শহর
যেভাবে পারো। আমার শুধু অপেক্ষা-
একাত্তরের যিশুদের মতো তোদেরও
একদিন সূর্য সন্তান ডাকার।
(৩০ জুলাই ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



