বাতাস, চাঁদ আর প্রিয় শহরের সাথে
প্রতিদিন জয়েন্ট ইন্টারোগেশন সেলে বাকচিত হয়,
ব্যর্থতার ইনভেশটিগেশন চলে রাতভর!
উত্তরে কিছুই বলি না, শুধু ভোরের আলোয়
একটা সিগারেট জ্বালিয়ে জানিয়ে দেই-
ভেসে যাওয়া ধোঁয়ার সাথে উত্তরসব মিশে আছে,
পারলে খুঁজে নাও। এভাবে রিমান্ড শেষ হয়
আবার শুরু হয় রাত বিরাতে। আমি-
নির্বান লাভে সকল চেষ্টাই করছি; তারপরেও-
জামিন পাচ্ছিনা এক বছরের বেশি সময় হলো।
(২৬ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




