গেলো পয়তাল্লিশ বছর,
আমরা জোছনার আলো পোহাইলাম, এখনো পোহাই
বেহায়ার মতোন- জয় বাঙলার চাদর জড়ায়ে।
অথচ-
যখন সেই জোছনারে খুঁজে পাই
মাদারীপুরের বেশ্যা পাড়ায়, যে জোছনা আলো ছড়াইসিলো-
ইন দ্য ইয়ার অব নাইনটিন সেভেনটি ওয়ানে। তখন-
স্বাধীনতা তুমি নানীর কন্ঠে শোনা শেষ রূপকথা, অথবা-
মিথ্যা কোনো অহমিকা, তৃতীয় প্রজন্মের এই যুবকের কাছে।
হে স্বাধীনতা,
তুমি বিজয় প্রভাতে জোটের মঞ্চে কবিতা পাঠ,
ভদ্র পাড়ার আয়েশি গান, তুমি এখন নষ্ট। তুমি-
তুমি নিভে যাওয়া জোছনার না বলা অনেক গল্প।
(০১ বিজয়ের মাস, কারওয়ান বাজার)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




