somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ: তরী

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে দারুচিনির দ্বীপ থেকে ঘুরে এলাম। এবারই প্রথম যাওয়া হল। যতবারই কোরাল দ্বীপটিতে যাবার পরিকল্পনা করেছি কোন না কোনভাবেই প্রকৃতি বাদ সেধেছে। যাই হোক আমার আলোচ্য বিষয় দ্বীপ নয়। যাবার পথে কিছু ছবি তুলেছি আমাদের প্রাচীনতম বাহণ নৌকার। ছবিগুলো খুবই সাধারণ .. কিন্তু আমার কাছে এগুলো একটু হলেও বিশেষ অর্থ বহণ করছে। কারণ ছবিগুলো আমি আমার প্রথম ডিজিটাল এস এল আর দিয়ে তুলেছি। নতুন একটা কিছু করলাম আর সেটা ব্লগে শেয়ার করবোনা অতটা আত্মকেন্দ্রিক আমি না। ও হো আরেকটা ডিসক্লেইমার আছে ... সেটা হল ছবিওয়ালা হিসেবে আমি নবিসেরো নীচের স্তরে ... :)


নি:সঙ্গতা
ছবিটার এর থেকে ভাল কোন নাম হতে পারত কি? কুয়াশাচ্ছন্ন সকালবেলায় অকুল পাথারে নি:সঙ্গ এক তরী.. একজন মাঝি থাকলে আরো ভাল হতো ... কি আর করার সব সময়তো আর ব্যাটে বলে সংযোগ হয়না :)


অনিশ্চয়তা

কোথায় ছুটে চলেছে ... কূল নেই কিনার নেই


নীলের মেলায় ওরা তিন জন

ট্রলারে করে ছেড়া দ্বীপে যাবার পথে ভয় কাটানোর জন্য ক্যামেরার লেন্সে চোখ গুঁজে রেখেছিলাম... হঠাৎ নজরে পড়ল ওদের তিন জনকে। ঢেউয়ের সাথে যুদ্ধ করছে। ভাবলাম জীবনযুদ্ধের একটা চমৎকার ছবি হবে। ক্যামেরা ওদের দিকে তাক করতেই ওরা সব ভুলে মডেল স্টাইলে দাড়িয়ে গেল :|


ছবিটার নাম দিলেম রহস্য

নামটি কেন রহস্য সেটা না হয় রহস্যই থাক :)


পাল্লা

দূরের বিশাল পাহাড় (মিয়ানমারের) আর অথৈ সমুদ্রকে এই ক্ষুদ্র নৌকাটা যেন থোড়ায় তোয়াক্কা করে... ওদের বিশালতার সাথে নৌকাটির এই পাল্লাটাই আমার চোখে পড়েছে ...



বেলা শেষে

অদূরে শাহপরীর দ্বীপ ... সূর্য্যিদেবের বিশ্রামে যাবার প্রস্তুতি ... সব মিলিয়ে ছবির নাম বেলা শেষে ....

যারা শেষ পর্যন্ত ছবিগুলো দেখেছেন তাদের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আউল ফাউল ছবি দিয়ে মূল্যবান সময় নষ্ট করার জন্য ... আশা করি একদিন আমিও ভাল কিছু ছবি তুলবো :)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×