somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বেরাদারানে ব্লগার, আমি আপনাদের প্রেসিডেন্ট মুক্তির বাণী নিয়ে এসেছি...

২৭ শে মে, ২০১৯ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসসালামু আলাইকুম
সম্মানিত ব্লগারগণ,
শুভ ব্লগিং।


শুরুতেই আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে-যাঁর নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি স্মরণ করছি মেজর জিয়াসহ স্বাধিকার, গণতান্ত্রিক আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সুহৃদ ব্লগারগণ,
ছোট্ট এই লেখাটি আপনাদের জন্য একটি বিরাট সতর্কবার্তা হতে পারে। আপনারা সকলেই যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান। কোন ভূমিকা না টেনে আমি আমার আলোচনা শুরু করতে চাই। নিজে থেকে আপনাদের সামনে এসে পকপাকানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেয়া। আমরা এজন্য আমাদের কর্মীদের (আপনাদের ভাষায় যারা গোয়েন্দা, তাদেরকে) মাঠে নামিয়ে দিয়েছি। কর্মীদের উপর শতভাগ নির্ভরতা না থাকায় আমি (আপনাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেব) নিজেই আপনাদের ব্লগে একাউন্ট খুলেছি। আপনাদের ব্লগের মোডারেট যথেষ্ট সফল প্রেমিক বটে ;) । আমার যৌবনের একটা ঘটনা বলি, আমার ১ম প্রমিলাকে যখন আমি প্রেমপত্র দিতে যাব, তখন দেখি প্রেমপত্র পকেট থেকে বের করার পূর্বেই সে আমায় প্রপোজ করে বসেছে। ঐ মুহুর্তের অনুভূতিটা আপনাদের লিখে বুঝানো যাবে না। হুজুরের মেয়ে হওয়ায় আমার সাথে সে পেরে উঠছিল না; তাই আমায় তার উপর মেহেরবানি করত তাকে মুক্তি দিতে হয়েছে =p~

প্রিয় ব্লগারবৃন্দ,
মূল কথায় ফিরে আসি, আমি আপনাদের ব্লগের গঠনমূলক সমালোচনা, আড্ডাবাজী, রসাত্মক ও শিক্ষানীয় লেখালেখি দেখে মুগ্ধ হয়েছি। ইচ্ছে করে কলমের এক গুতোয় পুটুস করে আপনাদেরকে মুক্তি দিয়ে দেই; যেভাবে মুক্তি দেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামীদের। কিন্তু বেরাদারানে ব্লগার, এই মুক্তিদানের পেছনে বাস্তবে আমার কোন ক্ষমতা নেই ভাই, বিশ্বাস করুন এটা নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে কচ্ছি নো; সত্যি আমার কোন ক্ষমতা নেই। কিন্তু ক্ষমতা নেই তাতে কী হয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেয়ার ব্যক্তিগত স্বাধীনতা তো আমার আছে নাকি! সেই স্বাধীনতা রক্ষায় আমি আপনাদেরকে কিছু টিপস্ বলে দিতে পারি। যদি আপনারা সেগুলো ভুলে না গিয়ে সিরিয়াসলি যথাযথভাবে মানতে পারেন, তবে দেখবেন খুব দ্রুতই আপনাদের উপর থেকে শকুনের চোখ উঠে গেছে। কাজগুলো হল,

১) দয়া করে পর্নের সাথে সাদৃশ্যপূর্ণ (বা স্বল্পক সাদৃশ্য) কোন ছবি প্রকাশ করবেন না।

২) পাঠক ও মন্তব্য লাভের আশায় সুন্দরী ললনাদের এমন ছবি প্রকাশ করবেন না, যা চটি গল্পের সাথে দেয়া ছবিগুলোর সাথে মিলে যায়।

৩) কোন ব্যক্তি, রাষ্ট্র, সরকার বা বিরোধী দলের বিরুদ্ধে এমন অযাচিত শব্দ প্রয়োগে সমালোচনা করবেন না যা অশ্লীলতার কাতারে পরে।


মোটাদাগে অনুরোধ থাকলো, সবাই সামান্য সময় ব্যায় করে ব্লগ ব্যবহারের নীতিমালাগুলো আবার পড়ে আসুন।




ব্লগের সদর দরজায় এমন একটি সুন্দর বাক্য এড করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ, তবে পড়ালেখা শব্দের পরিবর্তে অন্য কোন ব্যাপক অর্থবহ শৈল্পিক শব্দ যুক্ত করলে আমার গোয়েন্দারা উঁকুনাভিযান চালাতে এসে কিছু জ্ঞান নিয়ে যেতে পারতো।

সর্বশেষ কথা হল, প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আপনাদের ব্লগের ব্লগারেরা সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিক নির্দেশনা এবং আপনাদের স্বচ্ছ পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে গণমানুষ, মানবিকতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের সবসময় সোচ্চার থেকেছেন। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখী, সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
খোদা হাফেজ, ব্লগ শিকল মুক্ত হোক, বাংলাদেশ চিরজীবী হোক।



দ্যা প্রেসিডেন্ট
ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৯ সকাল ৯:৫৪
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×