somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অভিমানী ভালবাসা"

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- কি করো?

- গান শুনি?

- কি গান?
.
- সত্যি বলছি তোমায় আমি ভালবাসি
না। তোমার জন্য মিছে মিছি,,,,,
.
আমি সম্পূর্ণ বলতে পারি নি তার আগেই
লাইনা কেটে যায়। লাইনটা ইচ্ছে করে
কেটে যায় নি। ওপাশ থেকে কেটে দেয়া
হয়েছে। ওপাশ থেকে "উর্মিলা" লাইনটা
কেটে দিয়েছে। লাইনটা কেটে দেয়ার ও
কারন আছে। কারন টা হলো, আমি যেই
গানটার কথা বলেছি সেটা উর্মিলা
সত্যি হিসেবে ধরে নিয়েছে। সত্যিই
ভাবছে যে, আমি উর্মিলাকে ভালবাসি
না। তাই রাগ করে উর্মিলা ফোন টা
কেটে দিয়েছে। উর্মিলা মেয়েটা প্রচন্ড
জেদি, প্রচন্ড রাগী।আর আমি মাঝে
মাঝে ফাজলেমো করে উর্মিলার রাগ
আর জেদটা আরো বাড়িয়ে দেই।
.
আবার ফোন আসলো। উর্মিলা ই ফোন
দিয়েছে।
.
- হ্যালো উর্মিলা!
- ও,, আমাকে এখন উর্মিলা ডাকা হচ্ছে?
.
উর্মিলার নাম ই হচ্ছে "উর্মিলা"! কিন্তু
আমি সেই নামটাকে ছোট্ট করে ডাকি
"উর্মি"। তিন অক্ষরের নামগুলো সহজেই
ছোট করা যায় কিন্তু দুই অক্ষরের নাম
গুলো ছোট করা যায় নায়। উর্মিলা ও
আমার নাম ছোট করতে চেয়েছিলো
কিন্তু করতে পারে নি। কারন দুই অক্ষরের
নাম গুলো ছোট করতে গেলে একটা অক্ষর
বাদ দিলে সেই নামটা পূর্ণতা পায় না।
আমার নামটা এমনি তেই খুব ছোট। তাই
ছোট করতে পারে নি। উর্মিলা
বলেছিলো :-
.
-তোমার নামটা একটু বড় হলে ভাল হতো
-কি রকম ভাল?
-তাহলে আমি ও তোমার নামটা
ভালবেসে ছোট্ট করে বলতে পারতাম
-আমার নামটা এমনিতেই ছোট উর্মিলা
-জানি! কিংবা আমার নাম অন্য
আরেকটা হলো ভাল হতো তাই না?
-কি নাম?
-"প্রিয়া"। তাহলে একরকম হতো!
-হু
-কিংবা "তমা"। তাহলে একসাথে হতো
"প্রিয়-তমা"
.
উর্মিলা কথা গুলো বলে হাসতেছিলো। আমি তখন মুগ্ধ ভাবে তার হাসি দেখতেছিলাম। কি সুন্দর করেই না মেয়েটা হাসে! সবথেকে বড় কথা
উর্মিলা হাসার সময় তার গালে টোল
পরে। যা তার হাসিটাকে আরো সুন্দর
করে দেয়। নিজের ভালবাসার মানুষটি নিজের
সামনে হাসছে। এটা পৃথিবীর সবচেয়ে
সুন্দর দৃশ্যের মাঝে একটি।
.
- কি হলো কথা বলছো না যে?
- তোমার নামতো "উর্মিলা" ই
-ও আচ্ছা
.
ফোনটা আবার কেটে দেয় উর্মিলা। উর্মিলার রাগটা আরো বেড়েছে। আমি ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছি। আবার রাগটা কমাতে ও আমি পারি। কিন্তু ফোন রেখে দেয়ায় আর সেটা হলো না।
.
আবার ফোন আসলো। আমি প্রথমবার ইচ্ছে করেই রিসিভ করলাম না। পরেরবার করলাম,
.
- হ্যালো উর্মিলা বলো
-তুমি কি সত্যি ই আমাকে ভালবাসো না?
-তোমার কি মনে হয়?
-যেটা জিজ্ঞেস করছি সেটা বলো
-ও
-বলো
-না
.
কিছুক্ষনেরর জন্য "উর্মিলা" চুপ হয়ে গেল। চুপ হবার ই কথা। অন্য কেউ হলে ও চুপ হয়ে যেত। যখন তার ভালবাসার মানুষ মুখের উপর বলে দিবে যে তাকে ভালবাসে না তখন তার চুপ হয়ে যাবার ই কথা!
.
- সত্যিই ভালবাসো না?
-না
-ওকে
.
ফোনটা আবার রেখে দেয় "উর্মিলা"। আমি মিথ্যে বলেছি আর এই মিথ্যার জন্যই উর্মিলা রাগ করেছে। তার রাগটা আমাকেই ভাঙাতে হবে। তাই আমি ই ফোন দিলাম।
.
- হ্যালো উর্মি!
- ওই নামে আমাকে আর ডাকবা না প্লিজ
- কেন?
- না বলছি তাই
- কারনটা কি?
- কারন সবকিছু শেষ
- আমি যাষ্ট ফাইজলামি তোমাকে রাগানোর জন্য
- আমার এমন ফাইজলামি পছন্দ না। এখন থেকে কেউ কারো না
- স্যরি! আর ফাজলেমো করবো না
- আমাকে আর মেসেজ কিংবা ফোন দিয়ে ডিষ্টার্ব করবা না। আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ!
- মানে কি? আমি বললাম তো ফাজলেমো করছি। এর আগে ও আমি তোমার সাথে এমন ফাজলেমো করেছি
- আগের কথা বাদ। তখন বলো নি যে তুমি আমাকে ভালবাস না কিন্তু আজ বলছো
- বললাম তো ফাইজলামি
- বাই! সব শেষ!
.
লাইনটা কেটে দিলো উর্মিলা। আমি বারবার ট্রাই করলাম। কিন্তু ধরলো না। শেষবার ধরলো।
.
- আমাকে আর ফোন দিবা না। আমাদের সবকিছু শেষ
- মানে কি?
- হ্যাঁ
- গুড বাই!
.
ফোনটা আবার কেটে দিল। আমি আবার ট্রাই করলাম। কিন্তু সুইচ অফ!
.
আমার ও রাগ হলো। যে মেয়ে ফাজলেমো বুঝে না, আমি কি বলি তা বুঝে না তার সাথে রিলেশন করার দরকার নেই। হ্যাঁ, সব শেষ। সব। আমি ও এ সম্পর্ক আর রাখবো না। সব শেষ।
.
##
.
দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা। আমি ছাদের উপর বসে আছি। হাতে সিগারেট। এই সিগারেট খাওয়া একদিন আমি ছেড়ে দিয়েছিলাম উর্মির কথায়। আজ আবার শুরু করলাম। কার কথায় আমি সিগারেট ছাড়বো? যে আমাকে বুঝে না তার কথায়? না আমি ছাড়বো না। কোনদিন ই না।
কিন্তু কি কারনে আমি জানি না সিগারেট টা মুখে নিতে পারছি না। কানে শুধু একটা কথাই বাজতেসে, "তুমি আর সিগারেট খাবে না। আমার জন্য খাবে না"
.
নাহ সিগারেট টা মোটে ও খেতে পারছি না। ফেলে দিলাম। বুঝতে পারছি মনের সমস্ত অংশটা "উর্মিলা" দখল করে আছে।
.
ফোন আসলো আমি রিসিভ করলাম না। উর্মিলার ফোন। আবার আসলো।
.
- হ্যালো!
- তুমি কি সত্যই আমাকে ভালবাস না?(কান্না কন্ঠে)
- ফোন দিসো কেন? বললা না সব কিছু শেষ?
- না
- হ্যাঁ
- আমাদে কাঁদিয়ে তুমি কি মজা পাও?
- আমি তোমারে কাঁদাই নাই
.
বলে আমি ফোনটা কেটে দিলাম। আমি জানি আবার ফোন আসবে। উর্মি আবার ফোন দিবে।
.
বলতে বলতে ফোন এসে গেল। ফোন রিসিভ করে আমি শুধু উর্মির কান্না শুনতে পেলাম। আমার বুকের ভেতরটা ধুক করে উঠলো। আমি মেয়েটার কান্না একটু ও সহ্য করতে পারি না।
.
- কাঁদছো কেন?
- (উর্মি কাঁদতেই থাকলো)
- বলো
- আমাকে তুই ভালবাসিস না?
- (আমি চুপ কে রইলাম)
- আমাকে তোর বউ বানাবি না?
- (চুপ)
- আমাকে তোর ছোট্ট ঘরে রাখবি না?
- (চুপ)
- ওই শয়তান তুই কথা বলিস না কেন? আমারে কাঁদাইতে তোর ভাললাগে? তুই কথা বলিস না কেন?
- ভালবাসি
- আমি ও
- কি?
- তোকে ভালবাসি
.
মেয়েটার কান্নার কাছে আমি সবসময় ই পরাজিত হই। মেয়েটা বড় অভিমানি। আর এই অভিমানি মেয়েটাকেই প্রচন্ড ভালবাসি।
.
ভালবাস এমন ই। এক সুতোয় গাথা। কখনো হাসি,কখনো কান্না, কখনো দুঃখ,কখনো মান,অভিমান,রাগ। শত বাধা সত্তেও কেউ কাউকে ছেড়ে যায় না।

=♦=
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×