somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাই পারি কিছু করতে (দমার চর)

১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দমার চর নিঝুম দ্বীপের কাছেই নতুন একটি চর, যাকে আমরা ট্রাভেলার রা ভার্জিন আইল্যান্ড হিসেবে চিনি। বঙ্গোপসাগর আর মেঘনার মেহনায় জেগে ওঠা বিশাল চরাঞ্চলের নাম দমার চর। নিঝুম দ্বীপের পূর্ব পাশেই বেড়ে ওঠা এই চর জলচর নানান পাখির নিরাপদ আবাসস্থল। দমার চর নোয়াখালির হাতিয়া উপজেলার একটি অংশ।
এবারে আসল ঘটনায় আসি, যার সাথে ঘটনা হয়েছে সে হলো সাইফুর রহমান।
ফেসবুক আইডি লিঙ্কঃ https://www.facebook.com/saifurrahman.omi
সাইফুর ভাই কিছুদিন আগেই পরিচিত ট্রাভেল গ্রুপ ETB এর সাথে নিঝুম দ্বীপ এ গিয়েছিলেন। ETB টিম ফেরত চলে আসলেও সাইফুর ভাই ও উনার সাথে একজন নিঝুম দ্বীপে থেকে যান কারন তাদের এলাকার মসজিদের উন্নয়ন মুলক কাজ ছিলো। বন্দরটিলা থেকে দুরের দমার চর দেখে উনাদের ইচ্ছে জাগলো সেখানে যাওয়ার। উনারা একটি নৌকা ভাড়া করে দমার চর যায়।


দমার চরে,
ভাই দের দেখেই একটি পরিবার উনাদের বলে ভাই রা আমাদের বাড়ি তে দুটা ভাত,ডাল খেয়ে যান। সাইফুর ভাইরা উনাদের থেকে পানি চায়। ততক্ষনে ঘটে যায় এক আজগুবি ঘটনা, পুরো দমার চরের সব মানুষ হাতে লাঠি নিয়ে হাজির। মাঝখানে একটা খাল ছিলো সেই খালে নেমে যায় উনাদের ধাওয়া করতে। পরবর্তীতে ওই বাড়ির মানুষ সবায় কে ঠেকায় এরা আমাদের শত্রু না বুঝিয়ে। তারপর ওরা লাঠি ফেলে সাইফুর ভাইদের কাঁধে উঠিয়ে খাল পার করে অপর প্রান্তে নিয়ে যায়। উনারা ভাই দের সাথে ভগবান সরুপ আচরন করতে শুরু করেন। কেও কেও ভাই এর পা পর্যন্ত ধুয়ে দিতে চাইলো। পরবর্তীতে মসজিদের সামনে এক জায়গায় সবায় জড়ো হয়ে বসেন। দেখাতে থাকে তাদের উপর অমানুষিক অত্যাচার এর নমুনা, তাদের শরীরের বিভিন্ন অংশে ছিলো আগুনে ঝলসে যাওয়ার দাগ। শরীরের বিভিন্ন জায়গায় কেটে যাওয়ার দাগ।
সবায় বলে বাবারা আপনারা আমাদের উদ্ধার করেন, সরকার আমাদের এই যায়গা পুনর্বাসনের জন্নে দিয়ে দিসিলো।
এখানে আমরা সবায় ঘর করেছিলাম, কিন্তু কিছু দিন পর পর আমাদের ঘর আগুন দিয়ে জালিয়ে দিতে লাগলো হাতিয়া থেকে আসা কিছু লোক। আমাদের শরীরে পর্যন্ত আগুন লাগিয়ে দিতো,আমাদের মসজিদ পর্যন্ত তারা আগুনে পুরিয়ে দিয়েছে।
এখানে যারাই আসে আমাদের অবস্থা দেখে শহরে ফিরে আর কোনো দিন ফিরে আসেনা। বাবারা আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, আপ্নারা আমাদের ব্যাপারে মানুষকে একটু জানান। আমরা বাচতে চাই, তাদের ভয়ে এখন আমরা শুধু পলিথিন দিয়ে বাসা করে রেখেছি।
সাইফুর ভাই যখন জিগ্যেস করলো এরকম কেনো করে?
তখন তারা বলে হাতিয়ার মানুষ মনে করে নিঝুম দ্বীপে যেভাবে আপনারা এসে পরিচিত করেছেন,দমার চরের ও এক্সময় এরকম হবে। দমার চরের ও একসময় কোটি টাকা দাম হবে। তাই তারা আগে থেকেই দখলে রাখতে চায় এই চর কে।



এরকম বলে তারা ভাইদের পারে পৌছিয়ে দেয়। ভাইরা নিঝুম দ্বীপে ফিরে স্থানীয় দের এসব ব্যাপারে জিগ্যেস করলে তারা বলে,
ওইখানে কেন গেছেন আপনারা? আমরা ভালো আছি,থাক্তে চাই। ওদের কথা আমাদের ভেবে লাভ নেই।

ঘটনা টি সাইফুর ভাই আমাকে ডেকে বলেছেন যখন উনি দেখতে পান যে আমরা দমার চরে ক্যাম্পিং এর প্লান করেছিলাম।
এখন কথা হলো সারা দেশের অনেক জায়গায় এরকম হচ্ছে,যা আমরা জানিনা। এই বিষয়ে আমরা কি করতে পারি? আমরা পারি এই কথা গুলোকে প্রচার করতে। যত বেশি মানুষ এই ব্যাপারে জানতে পারবে তত তাদের ভালো ভাবে বাচার সম্ভাবনা বাড়তে পারে।
বলছিনা যে তাদের এই অবস্থা থেকে আমরা মুক্ত করতে পারবো, কিন্তু অন্তত চেষ্টা আমাদের সবার মিলে করা উচিত। অন্তত পরবর্তীতে যেনো এরকম কেও সাইফুর ভাইদের মতো বিপদে না পরে তা আমরা নিশ্চিত করতে পারি।
আমরা পারি,চাইলে আমরাই কিছু করতে পারি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×