কবিতার লাইন গুলো সব গুবলেট হয়ে একটি লাইনে পরিণত হয়েছে আর তা হলো :
"দেশটার কি হবে?"
খুব কি গুরুগম্ভির কথা বলে ফেল্ললাম?
আঁতলামি হয়ে যাচেছ বুঝি?
তবুও মনে হচেছ
"দেশটার কি হবে?"
যদিও দেশটা 14 দল আর 4 দলের বাপের আর
শ্বশুরের সম্পত্তি
তবুও মনে হচেছ
"দেশটার কি হবে?"
অন্যের সম্পত্তি নিয়ে মাথা ঘামানো অন্যায়
আমার মত 'পাবলিক' এর জন্যেত একেবারে হারাম
(ফতোয়াএ সাঈদী এম পি)
তাও কেন যানি মনে হয়
"দেশটার কি হবে?"
এ অন্যায় চিন্তর জন্যে আমি লজ্জিত
'গোস্তাখি মাফ করবেন জনাব'
তাও ভাবি
"দেশটার কি হবে?"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



