জানি না কি দোষ ছিল বাচ্চাটির।নিস্পাপ চাদরে মোরা তার মন, তার শরীর,তার স্বত্বা। কেন? কি কারনে? কোন স্বার্থে একটি নিস্পাপ বাচ্চা সবার সামনে এভাবে হত্যার শিকার হলো? জাতি হিসেবে নিজদেরকে বীরের জাতি দাবি করি কিন্তু যখন একজন নিস্পাপ বাচ্চাকে পিটিয়ে হত্যা করা হয়, কোথায় যায় আপনার, আমার বীরত্ব?
ইফতারের সময় আমরা সবাই পানি পান করে রোজা শেষ করি,একবারও কি ভেবেছেন এই মাসুম বাচ্চাটা পানি চেয়ে না পেয়ে মারা গেছে।মানুষরুপী কিছু জানোয়ার এই ঘৃন্য অপরাধ করে গেল,এতই তাদের দাপট তার মৃত্যু ভিডিও করে সবার মাঝে ছড়ায় দেয়।
আমরা আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারি নি।সব হত্যাকান্ডের বিচার সুষ্ঠভাবে হলে, আজ এই নির্মম দৃশ্য আমাদের দেখতে হত না।জানি এই হত্যাকান্ডের বিচার ও মিলিয়ে যাবে।
গোটা লেখার মাঝেই শুধু প্রশ্নবোধক চিহ্ন।যার উত্তর আাপনার,আমার সবার জানা থেকেও অজানা।শুধু ধিক্কার আমাদের এই নষ্ট মানবতার।


সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




