somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি Scientific প্রেমপত্র.............

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওগো মাদামকুরী,

প্রেমের এক বোতল সালফিউরিক এসিডের শুভেচ্ছা নিও ।আমি সোডিয়াম হয়ে তোমাকে ক্লোরিনের মত ভালবাসি । আর আমার এই ভালবাসা F=ma এর মতোই চিরসত্য । প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই তোমার মনের লিফট পাম্প আমার মনে এসে উঠানামা করতে থাকে ।তোমার আমার এই সীমাহীন ভালবাসা কখনো স্প্রিং নিক্তিতে মাপা সম্ভব নয় । C.G.S ; M.K.S বা F.P.S পদ্ধতিতে কখনো তোমার আমার এই ভালবাসার একক দেয়া যাবেনা । আমার এই ভালবাসার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, আয়তন কখনো ভার্নিয়ার স্কেলে কিংবা স্ক্রু গজের সাহা্য্যে নির্ণয় করা যাবেনা । শুধু মনে রেখো তোমার আমার এই গভীর ভালবাসায় কোন যান্ত্রিক ত্রুটি নেই । তোমার প্রতি আমার ভালবাসা সবসময় সুষম ত্বরনে চলতে থাকবে । তোমার আমার ভালবাসার যারা অবমূল্যায়ন করবে তাদের ও বুঝতে হবে যে,প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । ভরবেগের সংরক্ষন সূএের মতো তোমার প্রতি আমার ভালবাসা বিয়ের আগে ও পরে একই থাকবে ।


প্রিয় মাদামকুরি, তোমাকে একদিন না দেখলে বন্ধ হয়ে যায় আমার মনের গীয়ার চাকা । আর যখনই তোমাকে এক নজর দেখি তখন নিজেকে হিলিয়াম গ্যাসের ন্যায় হালকা মনে হয় । তোমার নাম আমার হ্রদয়ে সর্বদাই সরলদোলকের মতো দোল খাচ্ছে । অপটিক্যাল ফাইবার ব্যবহার করে তা দেখতে পার । মহাবিশ্বের যেকোন দুইটি বস্তুকনা পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে বলে তোমাকে সর্বদাই পাইতে ইচ্ছে করে । আমার প্রেম খাটি না ভেজাল ,ফাঁপা না নিরেট, তা অতি সহজেই আপেক্ষিক গুরুত্বের সাহায্যে জেনে নিতে পার । তোমার কাছ থেকে পাওয়া সবটুকু ভালবাসা আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছি যেন তাতে কোন দিনও পঁচন না ধরে । তোমার আমার প্রেম সর্বদা স্নেলের সূএঃআপতন কোণ = প্রতিফলন কোণ এই নিয়ম মেনে চলবে । এসো আর দেরি না করে জারন-বিজারন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরে আয়নিক বন্ধনে আবদ্ধ হই । তোমার আমার ভালবাসায় যদি কখনো মরিচা পরে তাহলে ভয় পেওনা…………তাকে আবার গ্যালভানাইজিং করে নেব………।


ইতি
তোমার প্রেমের নিউটন
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×