somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ হাজার কোটি টন কষ্ট

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহনীয় দুঃখ মেটাতে কষ্টকে আলিঙ্গন করে নিলাম । কষ্টের প্রহর কাটে.........কাটে দুঃসময় । বিশ্বাস ছিল অবিশ্বাস এর আছড় পড়বেনা, সন্দেহের ছায়া পড়বেনা ; অবশেষে ভেঙ্গে গেল বিশ্বাসের আছড় । আজকাল যেন কি হয়েছে ??? নদীর স্বচ্ছতায় মুখ দেখাতে গেলেই ঘোলাটে হয়ে আসে জল, আজঁলায় ছেঁকে অশ্রু তুলতেই দেখি মৃত্তিকার কাচেঁর জারে সন্তাপহীন হয়ে বয় অসুন্দর কিছু লোক । তবুও চোখ কেবল সুন্দরের জন্য কাঁদে, আজ সত্যের ত্রিভুজ বিশ্বাস এর লম্ব এঁকে ধর্মীয় সিদ্ধান্ত প্রমান করতে গিয়ে দেখি-জনতার কম্পাসটা কেমন যেন ঢিলে, খস-খস করে বার বার ছিড়ে যাচ্ছে বিশ্বাসের বুক । আমি জ্যামিতিক সিদ্ধান্তের মতো বলতে পারিনা-জীবন ত্রিভুজের তিন কোনের সমষ্টি, বিশ্বাসের দুই সমকোণের সমান । পৃথিবীর গায়ে এখন ১২০ ডিগ্রি জ্বর,আর এক জ্বর পৃথিবীর মানুষের মনে ।


আমি এক ছেঁড়া-ফাটা , ভাঙা-চোড়া, জীর্ণ-শীর্ণ মানুষ । কেবলই উদ্দেশ্য বিহীন ভাবে জীবনের বোঝা বেয়ে চলছি । একসময় আমার জীবনের একটা উদ্দেশ্য ছিল। লক্ষার্জনে গতি ছিল, তখন সুন্দর কে সুন্দর বলতাম , ভালকে ভাল, বেঁচে থাকাকে তখন প্রচন্ড রকমের ভালবাসতাম । তখন আমার নিজস্ব একটা জগত ছিল, নিজস্ব ভুবন ছিল, সে একান্ত ভুবনে বসন্তের হাওয়ার মাতামাতি ছিল, কোকিলের আনাগোনা ছিল, এক ঝাঁড় বেলি গাছ ছিল, একটা কদম গাছ ছিল, আর ছিল এক সঙ্গিনী ।।


কিন্তু এক-দিন হটাৎ করে 'পাগলা হাওয়ার বাদল দিনে' বদলে যায় সব-কিছু, ভেঙ্গে যায় আমার নিজস্ব ভুবন। গুড়িয়ে যায়, হারিয়ে যায় সব-কিছু । তাইতো এখন ভালো লাগে রুদ্রু-রুক্ষ প্রকৃতি । ঝড়ের আভাস পেলেই মন আনন্দে নেচে উঠে । যা কিছু মানুষ কে ভোগায়-কাঁদায়, দুঃখ দেয় তা সব-কিছুকে এখন সাদরে আমন্ত্রন জানায় । এখন আমার ভাল লাগে ঝড়, বন্যা, যুদ্ধ, ভূমিকম্প.........আরো কত কি !!!

আমি ভাল নেই । পৃথিবিটা ভালো থাকলে তাতে আমার কি ? মানুষ স্বার্থপর, মানুষ হিংসুক, মানুষ ঈর্ষা প্রবন-এ সবই মানুষের আংশিক সংজ্ঞা । আমিও এর ব্যাতিক্রম হতে যাব কেন ? যারা সুখে আছে, শান্তিতে আছে , আনন্দে আছে,ফু্র্তিতে আছে -তাদের সুখ, শান্তি,আনন্দ,ফুর্তি কেড়ে নিতে পারলেই আমি খুশি । ৩০হাজার কোটি টন কষ্টের এক বোঝাকে কাঁধে নিয়ে চলছি সর্বক্ষন । কষ্ট-ই আমার সময় কে করেছে দুঃসময় । আমার খুব খারাপ লাগে তখন, যখন কেউ আমাকে ভুল বুঝে কিংবা অবিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দেয় ।

আমি যে কিছু বুঝাতে চাইনি, তা কিন্তু নয়; চেয়েছি । কোন আগল আমি রাখিনি; কেবল প্রিয়তম মানুষটির কাছে খুলে দিয়েছি আমার হৃদয়ের সমস্ত ভাজ ।

হয়ত হৃদয়ের উষ্ণতা সে বুঝতে পারেনি আজও ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×