somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাব্বি রহমান
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমার সোনার বাংলা - আমি তোমায় ভালোবাসি।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলা দেশত্বোবোধক গানের সূচনা। ১৮৬৮ সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারোতো সন্তান গানটি । বাংলাভাষায় রচিত এই গানটি বাংলা ভাষায় রচিত এই গানটি ভারত বর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। ১৯০৫ এ রবীন্দ্রনাথ এসে বাংলাদেশ গানের পূর্ণ বিকাশ। বিংশ শতকে রত্রিশের দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরন ঘটে গণসংগীতের। নজরুলের লেখা জাগো অনশন-বন্দী ওঠোরে যতো গানটি প্রথম বাংলা গণসংগীত । দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে চল্লিশের দশকের বাংলা গণসংগীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভান্ডার ।পঞ্চাশের দশকে মহান ভাষা আন্দোলন , ষাটের দশকে গণ আন্দোলন-গণঅভ্যুত্থান , সত্তুরের দশকের প্রারম্ভেই মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পিছনে অনুপ্রেরনা হিসেবে কাজ করেছে দেশ গান আর গণসংগীত। সংগ্রামের আবেগে আর মুক্তির আকাংখায় এসময় যেনো বান ডেকেছিলো সৃজনশীলতার। রচিত হয়েছিলো অজস্র গণসংগীত, জাগরনের গান। জেগে উঠেছিলো জাতি , অর্জন করেছিলো স্বাধীনতা-বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারন করেছিলো আমাদের দেশ গান আর গণসংগীতের সমগ্র ঐতিহ্যকে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশ গানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল শিলাইদহের ডাক-পিয়ন গগন হরকরা রচিত আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে গানটির সুরের অনুষঙ্গে । ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয়সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।

আমার মনে হয় বাংলাদেশের জাতীয় সংগীতই একমাত্র জাতীয় সংগীত যেটা মন দিয়ে শুনলে যেকোনো দেশ প্রেমিক বাংলাদেশীর চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে অংশ নেয়া ২০৫ টি দেশের মধ্যে সবচেয়ে অনুপ্রেরনা দায়ক হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীত ২য় হয়।

এই গানটির প্রকৃত চেতনা যদি কেউ ছুঁতে পারে, সেই ব্যক্তির দ্বারা দূর্নীতি, ঘুষ ও অনৈতিকতায় জড়িয়ে পরা অসম্ভব। আমাদের মাতৃভূমি-- আমাদের মায়ের জন্যে কে কী করছি/করেছি? দেশপ্রেম সহজলভ্য নয়, বরং গভীর উপলব্ধির বিষয়। এই গানটি মনোযোগ দিয়ে শুনলে একদিন না একদিন তা জেগে উঠবেই।


আমার সোনার বাংলা - আমি তোমায় ভালোবাসি।
My Bengal of gold - I love you

তথ্য সুত্রঃ

১. প্রশান্তকুমার পাল, রবিজীবনী, পঞ্চম খণ্ড,আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯০, পৃ. ২৫৮-৫৯
২. "National Icons/Symbols of Bangladesh"ADeshAmar। সংগৃহীত ১৫.১২.২০১২
৩. বিবিসি বাংলা
৪. উইকিপিডিয়া




সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×