আগুন অনেক প্রকারের হয়।
চুলার আগুন, সিগারেটের আগুন, হৃদয়ের আগুন, আন্দোলনের আগুন, রাগের আগুন, দ্রোহের আগুন, চিতার আগুন ... ... ...
আরও কত কি?
তবে সবচেয়ে বিচিত্র এবং অসাধারণ আগুন হচ্ছে ''ছাইচাপা আগুন''।
তখন আইডিয়াল স্কুলে পড়ি। আমি আর সর্বসাচী মিস্ত্রি পাশাপাশি বসতাম। সব্য ছিল আইডিয়াল স্কুলের সবচেয়ে নিরীহ ছেলে। আর আমি সব্যসাচীর ভাষায় সবচেয়ে ''ইয়ে'' পাকা ছেলে।
সবচেয়ে দুরন্ত ছেলের সাথে সবচেয়ে নিরীহ ছেলের প্রেম টেকে না। কাজেই আইডিয়াল স্কুলের গন্ডি পার হওয়ার পর সব্যর সাথে আমার কোনো যোগাযোগই রইলো না।
এরপর প্রায় এক যুগ পেরিয়ে গেছে। কোনো এক ফেব্রুয়ারিতে বিশেষ প্রয়োজনে বইমেলায় যেতে হলো। একজনের একটা বই বেরিয়েছে। শিশুতোষ বই। বই প্রকাশের আগেই সেই গ্রন্থখানি নিয়ে তুমুল উত্তেজনা। এক কপি বই কেনার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি মেলায় গেলাম। বইটা হাতে নিয়ে পুরো তব্দা লেগে গেলাম। বইয়ের প্রচ্ছদ এবং ভেতরের আঁকাআকি দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। এতো ভয়াবহ রকমের সুন্দর, এতো অসাধারণ আঁকার হাত, পুরো বই যেন চোখ মেলে হাসছে। আমি পাতা উল্টে খুঁজতে লাগলাম- কে এই মহান শিল্পী। কে আবার, সব্যসাচী মিস্ত্রি। এই মিস্ত্রি মশাইয়ের পাশে বসে আইডিয়াল স্কুলে বছরের পর বছর পার করেছি, এটা ভাবতেই আমার বুকে পুরনো অসুখ ফিরে এলো। ওটা ''বিপদজনকভাবে' ফুলে উঠলো।
ছাইচাপা আগুন এতোদিন কেবল শুনেছি। সব্যসাচীকে দেখে আমি বুঝলাম সত্যিকারের ছাইচাপা আগুন কাকে বলে।
সব্যসাচীর হাতের ছোঁয়ায় নতুন একটা অনলাইন কমিকস নভেল প্রকাশিত হয়েছে।
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা একটি আন্তর্জাতিক মানের কাজ হয়েছে।
বাংলাদেশ আগাচ্ছে, বাংলাদেশ বিকশিত হচ্ছে।
বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন গ্রাফিক উপন্যাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।