somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগিয়ে চলেছে সোনারগাঁও ইউনিভার্সিটি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এগিয়ে চলেছে সোনারগাঁও ইউনিভার্সিটি


‘We will rise up, we will shine’
এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সোনারগাঁও ইউনিভার্সিটি । প্রতিষ্ঠার মাত্র দুবছর পেরোতেই ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি । বিশ্ববিদ্যালয়টির চ্যাঞ্চেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী । শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস চ্যাঞ্চেলরের গুরু দায়িত্ব পালন করছেন প্রফেসর এম এ রাজ্জাক ।
প্রফেসর এম এ রাজ্জাক এর আগে সুনামের সাথে বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে । এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিকক্ষতা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা দক্ষ শিক্ষকেরা । ইউনিভার্সিটিটি ইউজিসি এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ।
এখানে ৩টি অনুষদের অধীনে মোট ১৯টি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য । ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এর আধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, নেভাল আর্কিটেকচার & মেরিন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন সহ অন্যান্য চাহিদা সম্পন্ন বিষয় নিয়ে পড়তে পারবে শিক্ষার্থীরা । এছাড়া ফ্যাকাল্টি অব বিজনেসের অধীনে বিবিএ, এমবিএ, টেক্সটাইল & ফ্যাশন ম্যানেজমেন্ট এবং ফ্যাকাল্টি অব আর্টস & হিউম্যানিটিসের অধীনে এলএলবি ও এলএলএম করা যাবে এই ইউনিভার্সিটি থেকে ।
তীব্র আসন সংকটের কারনে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারে না । আবার যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মানসম্পন্ন হিসেবে গন্য করা হয় সেখানে যে পরিমান আর্থিক খরচ হয় তা সকলের পক্ষে সংকুলান করা সম্ভব হয় না । দুই বিপরীতমুখী দোলাচালে দুলতে থাকা শিক্ষার্থীদের জন্য কম খরচে মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে সোনারগাঁও ইউনিভার্সিটি । এই ইউনিভার্সিটিটির কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই । এর একমাত্র লক্ষ্য প্রতিযোগিতা মূলক শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য সুশিক্ষা নিশ্চিত করা । বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে । শুধু মাত্র শ্রেণি ভিত্তিক পড়াশোনাই নয় এর পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলামেও বেশ সরব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা । ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে ।
রাজধানীতে সোনারগাঁও ইউনিভার্সিটির ৩টি শাখা রয়েছে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×