ছেলেটা ৩.৯৪ পেয়েছে ! আশেপাশের রসালো A+ এর জোয়ারে ছেলেটা হয়তো নিজেকে খুব নিঃস্ব মনে করছিল । হয়তো তাকে দেখে তার বন্ধুরা অপমানের মুচকি হাসি হেসেছিল , তার মা হয়তো তাকে দেখে আঁচলে কোনায় চোখ মুচেছিল , বাবা হয়তো রাগে মুখ ঘুরিয়ে নিয়েছিল , বড় বোনটা হয়তো অভিমানে তার সাথে একটা কথাও বলেতে চায়নি ।
“ সব শেষ হয়ে গেল আমার “ এমনটা ভাবতে ভাবতেই হয়তো আদর খুঁজতে চাওয়া অসহায় সেই ছেলেটি আজ সন্ধ্যায় গলায় ফাঁস নিয়েছে ।
আপনার হাজার টাকার মিষ্টির ছোঁয়া সেই ছেলেটি পায়নি । ছেলেটি হয়ে রইল মিষ্টির প্যাকেট বাঁধাই করবার চিকন সূতাটি । আমরা মিষ্টির প্যাকেট দেখলে তাড়াহুড়া করে সুতা কাটি , প্যাকেট খুলি । দুই আঙুলে মিষ্টি তুলি । মুখ রসে পূর্ণ করি । সূতাটি নীচে পড়ে রয় । একেক জনের পায়ে গড়াতে গড়াতে একসময় ময়লার ঝুড়িতে জায়গা পায় । কিন্তু এই সুতা ছাড়া কি বাজার থেকে মিষ্টির প্যাকেট বাঁধাই করে নিয়ে আসা যেত ?
ময়লার ঝুড়িতে আশ্রয় পাওয়া সুতারুপী ৩.৯৪ পাওয়া সেই ছেলেটি একটা A+ না পাওয়ার অক্ষমতায় হারিয়ে গিয়েছে চিরতরে আর মিষ্টির রসে ভাসছে শুধু A+ ধারীদের আঙ্গিনা ।
অনুরোধ যেই ছেলে বা মেয়ে এই সরকারী বাণিজ্যের A+ পায়নি তার সাথে খারাপ বিহেব করবেন না । তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন না । এই মুহূর্তে তার পরিবারের সাপোর্ট তার খুব দরকার । রাতে খাবার টেবিলে তাকে ডেকে নিয়ে খেতে বসুন । তার সাথে কথা বলুন । জীবন এইখানেই শেষ না । এই সত্য কথাটা তাকে বুঝতে সাহায্য করুণ ।
আর তার বন্ধুরা যারা রসের ডিব্বা নিয়া আসবে তাদের দায়িত্ব এই মুহূর্তে আরও বেশী । সেই ছেলে বা মেয়েটিকে দেখে মুখ লুকিয়ে পিটপিট করে হাসবে না । বন্ধুতের মর্যাদা যদি দিতে না পারো তবে তার সাথে দেখা করবার দরকার নাই । কিন্তু তথাকথিত A+ এর গর্বে মাথা উচুতে রেখে সেই ছেলে বা মেয়েকে অপমান করবার অধিকার তোমার নাই ।
একটা A+ না পাইলে কিছুই হয় না । এইটা এ + বৃদ্ধিতে নাহিদ সাব খুশি হইতে পারে কিন্তু আসলেই এতে একজন মানুষকে মূল্যায়ন করা হয় না । তোমার বন্ধুরা নাচতেছে মজা করতাছে তুমি দূরে দাঁড়াইয়া আছো ? কোন ব্যাপার না । সামনে এমন্দিন হয়তো আসবে তুমি চিৎকার করে সারা দুনিয়া জয় করতাছো আর তোমার ঐ বন্ধুরা দূরে দাঁড়াইয়া তোমাকে দেখতাছে ! কে বলতে পারে সামনে কি আছে !
লড়ে যাও । কতো আনন্দ সামনে , অনন্ত জলিল সাবের মুভি বের হচ্ছে , দেখতে যাবা না ? দেশের রাজনীতি নিয়া তর্ক বিতর্ক করবা না ? গু আযমের ফাঁসি দেখবা না ? জারন বিজারনের বিদগুটে সুত্র শিখাইতে যাওয়া স্যারদের পিন্ডি কে চটকাবে ? আর সবচেয়ে বড় কথা বিয়াই তো হইল না ! বাসর রাতের ফিলিংস মিস করবা এক চুলের A + এর জন্য !! ভাবা যায় না
শেষ কথা হচ্ছে -- বস , জাস্ট টিকে থাকো , লাইফ ইয বিউটিফুল
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


