১
হায়দার সাহেবের বয়স হয়েছে । দীর্ঘদিন যাবত ডায়বেটিকসের সমস্যা ভুগছেন ইদানীং নতুন সমস্যা হিসেবে যোগ হয়েছে চোখের ছানি । ভালোমতো দেখতে পারেন না । বড় ছেলে মাহবুব তার এক ডাক্তার বন্ধুর কাছে নিয়ে গিয়েছিল ।
হেনতেন পরীক্ষা করে বলে --- “ চাচাজান চোখের এ কি হাল করে রেখেছেন ! বিশ্রী অবস্থা ।
হায়দার সাহেব বেশ ভয় খেয়ে গেলেন ‘ বিশ্রি অবস্থা ‘ মানে কি ? তিনি কি আর দেখতে পারবেন না ! হায়দার সাহেবের বুক ধড়ফড় করতে শুরু করলো । শেষ সময়ে পরিবারের সদস্যদের কাছে মানুষের মূল্য কমে যায় , সেই মূল্য কমা মানুষ যদি হয় অন্ধ তাইলে তো খেইল খতম । তাছাড়া সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তার একটা বিশেষ জিনিস দেখতে হয় । সেই জিনিস না দেখলে হায়দার সাহেবের সারাটাদিন মাটি মাটি লাগে । মাটির নীচে ডুকার আগে তিনি জীবনের একটা দিনও মাটি মাটি বানাতে রাজি নন ।
তিনি মিনমিনে গলায় জিজ্ঞাস করেন – ‘ বাবাজি দেখতে পারবো তো ? এই শেষ বয়সে নাতি নাতনীর মুখ যদি প্রতিদিন আর নাই দেখতে পারি তাইলে লাভ কি ‘
তরুন ডাক্তার রিপোর্ট নিয়ে ব্যস্ত ছিল । রিপোর্টের দিকে তাকিয়েই বললেন – ‘ হু দেখতে পারবেন না কেন ! চোখের ছানি অপারেশন এখন কোন বিষয়ই না । অপারেশনের একদিনের ভিতরেই বাসায় চলে যেতে পারবেন ।
ভয় কেটে গিয়ে বিপত্নীক হায়দার সাহবের মেজাজ এখন তিরিক্ষি হয়ে গেল । বদের হাড্ডি ডাক্তার । অপারেশন কোন বিষয় ই না তাইলে কইলি কেন ‘“ চাচাজান চোখের এ কি হাল করে রেখেছেন ! বিশ্রী অবস্থা । ‘ আরেকটু হইলেই তো চোখের বদলে হার্ট অপারেশন করতে হইত । দেখতে না পারা যে কি পরিমান কষ্ট সেটা তিনি কিছুটা ফিল করতে পারেন । চোখের ছানির জন্য তিনি ইদানীং সব কিছু ঝাপসা দেখছেন । ফলে তার সকালের ঐ বিশেষ জিনিসও তিনি পরিস্কার দেখতে পারছিলেন না । এই অসুবিধা থেকেই তো তিনি তার ছেলের কাছে গিয়ে জানিয়েছিলেন – মাহবুব , চোখে দেখি না, ডাক্তারের কাছে নিয়া চল “ ।
২
চমৎকার সকাল । তিন তলার ফ্ল্যাট বাড়ির বারান্দায় মিষ্টি রোদ হায়দার সাহেব পায়ে লুটোপুটি খাচ্ছে । তিনি চেয়ার পেতে বসে আছেন । হাতে চায়ের কাপ । সামনে আজকের জাতীয় দৈনিক । গত পরশু তার চোখের ছানি অপারেশন হয়ে গেছে । এখন তিনি সব কিছু পরিষ্কার দেখতে পারছেন । একটু আগে তার ছোট নাতনী তার হাতে পত্রিকা দিয়ে গেছে । তিনি পত্রিকা চোখের সামনে মেলে ধরলেন । এই তো কি সুন্দর লালকালির হেডিং -- “ নির্বাচন নিয়ে দুই দল হার্ডলাইনে , ছাড় দিতে রাজি নয় কেউ “
এক্সক্লুসিভ নিউজ । লাল হেডিং এর নীচে কালো কালির অক্ষরগুলো একদম জলজ্যান্ত হয়ে ফুটে আছে হায়দার সাহেবের চোখের সামনে । কিন্তু হায়দার সাহেবের মনোযোগ সে দিকে নেই। তিনি পত্রিকা আর হাতের ফাঁক দিয়ে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সেই বিশেষ জিনিসের । তার স্বচ্ছ দৃষ্টি এখন সামনের বস্তির দিকে । এই বস্তি গার্মেন্টসের মেয়েদের । অল্প বয়স্ক মেয়েরা এইখানে একসাথে থাকে । সকাল সকাল কাজে বের হয়ে যায় ফিরে সেই সন্ধ্যায় । তিনি যেখানে বসে আছেন সেখান থেকে স্পষ্ট দেখা যায় বস্তি পরিবারের গোসলখানা । গোসলখানার উপরে চাল নেই । ঘড়িতে সকাল সাতটা । কিছুক্ষণের মধ্যেই মেয়েদের গোসলের লাইন লাগবে । তিনি এইসব কচি মেয়েদের গোসল দেখতে ভালবাসেন ।
অনুগল্প - যৌনাবেগ - ' কুত্তার নাম শুয়োরের বাইচ্চা '
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।