আমার ক্যান যেনো মনে হচ্ছে বিগত ৫ বছরের মধ্যে সরকার এই প্রথম প্রকাশ্যে বড় ধরনের বোকামি করে ফেললো । নীচে আমি কারণ ব্যাখ্যা করছি -
২৯ ডিসেম্বরের বিরোধীদলীয় ' মার্চ ফর ডেমোক্রেসি ' মূলত আজ সকালের আগ পর্যন্ত খালি কলসি বাজে বেশি ধরনের কর্মসূচি ছিল । কথাটা শুনতে অদ্ভুত লাগলেও সত্য । তার কারণ , আপনি কি সত্যি মনে করেন বর্তমান প্রধান বিরোধীদলের পক্ষে আজকের সমাবেশ দিয়ে সরকার টলানো সম্ভব ছিল ? আপনার উত্তর যদি হয় ' হ্যাঁ ' তবে বলবো - আপনি কিঞ্চিৎ আয়োডিনের অভাবে ভুগছেন ।
এই কথা খুব স্পষ্ট এই বিরোধীদলের পক্ষে বৃহৎ কোন আন্দোলন করে বর্তমান সরকারের গদি কেড়ে নেয়া রুপকথার চেয়েও হাস্যকর । বিগত ৫ বছরে দেশের প্রধান এই বিরোধীদল নিজের একক ক্ষমতায় এমন কোন আন্দোলন করতে পারেনি যার ফলে সরকারের কপালে বিন্ধুমাত্র চিন্তার ভাঁজ পড়বে । মূলত আমাদের বিরোধীদল সরকার বিরোধী আন্দোলনের চেয়ে নিজের দুই ছেলের ভবিষ্যৎ চিন্তায় অধিক মগ্ন ছিল । সরকার গঠনের শুরু থেকে আজ পর্যন্ত সরকারের বেশ কিছু ভুল সিদ্ধান্ত ( পদ্মা সেতু দুর্নীতি , শেয়ার কেলেঙ্কারি , হলমারক কেলেঙ্কারি , রামপাল , কুইক রেন্টাল , বিডিআর বিদ্রোহ , তাজরীন , রানা প্লাজা , সীমান্তে হত্যা ইত্যাদি ) ভুল পদক্ষেপ থাকলেও আমাদের বিরোধীদল সেই ভুলের ইস্যুকে পুঁজি করে কোন প্রকার জনসমর্থন মূলক আন্দোলন করতে পারেনি একমাত্র তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া এবং সেটিতেই তারা ফেল মারলো । কারণ ঠিক ই ৫ ই জানুয়ারির নির্বাচন হবে বহাল তবিয়তে । হয়তো ।
তাহলে ২৯ ডিসেম্বরের কর্মসূচি কি ছিল ? আমি বলবো এইটা ছিল বিরোধীদলের এখন পর্যন্ত সবচেয়ে সফল সরকার বিরোধী কৌশল ! জাস্ট একটা টোপ !!
একটু খেয়াল করুন , আজ নয়া পল্টনে একজন বিরোধীদলের নেতাকর্মী র ছায়া কেউ দেখে নি কিন্তু ইতিমধ্যে সারাদেশ আজকের কর্মসূচি র ইস্যু নিয়ে তোলপাড় হয়ে গেছে । যারা এতদিন নিরপেক্ষ ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল তারা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ।
সারাদেশে সরকারের অলিখিত অবরোধ , জাতীয় পতাকা বানাতে গিয়ে দর্জি আটক , বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাসি ,অর্থের বিনিময়ে মুক্তি লাভ , সুপ্রিম কোর্টে জয় বাংলা স্লগানে হামলা , প্রেস ক্লাবে হামলা , নারী আইনজীবীকে ক্যামেরার সামনে রাস্তায় ফেলে পিটানো , লাঠি নিয়ে কর্মসূচীতে আসতে বারণ করা হলেও সরকার দলীয় ক্যাডারদের ঢাকা জুড়ে পুলিশি প্রহরায় লাঠি মিছিল , বিরোধীদলীয় নেত্রীকে গৃহে অবরুদ্ধ করে রাখা , জনমনে আতংক ।
এই সব কিছু করা হচ্ছে পাবলিক ভোগান্তি বাড়ছে অথচ এইসব করতে বিরোধীদলের বিন্ধুমাত্র কষ্ট করতে হল না । এমনকি তাদের মাঠে নামার ই প্রয়োজন পড়লো না ! তারা বাসায় লেপ মুড়ি দিয়ে বসে রইল টিভির সামনে !
জাস্ট টিভি , প্রিন্ট , অনলাইন মিডিয়া তার কাজ করে গেল এবং সরকার নিজের পায়ে যেন নিজেই কুড়াল বসালো !!
এই মুহূর্তে খুব দ্রুত গতিতে এখন পাবলিক সেন্টিমেন্ট ঘুরে যাচ্ছে । সরকারের এতদিনের ভালো এচিভমেন্টগুলো আজ কতোটা কাজে আসবে বলা মুশকিল । ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা এতিদিন কনফিউশনে ছিল কি করবে তারা হয়তো সহজেই সিদ্ধান্তে আসবে বাংলাদেশ সম্পর্কে এবং জাস্ট এই কাজগুলোই করতে চেয়েছিল বিরোধীদল । আর আশ্চর্যের বিষয় তাদের হয়ে সরকার নিজেই সেই কাজ করে দিল ! এবং তারা এই কাজ করলো কেবল মাত্র নিজেদের অহেতুক অতিরিক্ত ভয়ে । যার কোন ভিত্তি ছিল না । ছিল না বিন্ধুমাত্র প্রয়োজন । বিরোধীদল এমন হাজার প্রোগ্রাম করেও কিছু করতে পারতো না যেটি আজ তারা করে দেখাল !! আমি জানি না সরকারকে কে বা কারা এই বুদ্ধি দিয়েছিল , তবে যে দিয়েছিল সে খুব সম্ভবত বড় ধরনের বোকামি করলো ।
আমি জানি না এতো বড় ভুলের সংশোধন কিভাবে করা সম্ভব বা আদৌ সম্ভব কিনা । রাজনীতিতে একটু ভুল সিদ্ধান্ত কতো বড় ক্ষতির কারণ হয় আমরা এখন তাই হয়তো দেখবো ।
( উপরের আলোচনা সম্পূর্ণ আমার পারসনাল অপিনিয়ন । আমার ভুলও হতে পারে । আমি আমার ধারণাটুকু জাস্ট প্রকাশ করলাম এবং সেই অধিকার আমার আছে ।
নোটটি আমার ফেইসবুক আইডি থেকে প্রথম পোস্ট করা হয়েছিল । )
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



