বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা মেসি
২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাদ্রিদ, ২১ মার্চ: গ্রানাডার বিপক্ষে স্প্যানিশ লীগের ম্যাচে হ্যাট্রিক করে তারকা স্ট্রাইকার লিয়নেল মেসি বার্সেলোনার পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাট্রিক করার সুবাদে বার্সেলোনার পক্ষে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৪।
এর আগে লা লিগাতে বার্সেলোনার হয়ে ২৩২ গোল করে এই রেকর্ডের অধিকারী ছিলেন কিংবদন্তী ফুটবলার সিজার রডরিগুয়েজ।
স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে গ্রানাডার বিপক্ষে দ্বিতীয় গোল করে মেসি অনন্য এই রেকর্ড গড়েন। এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মেসি গ্রানাডার ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজারের মাথার ওপর দিয়ে লব করে বল জালে পাঠিয়ে স্কোর ৩-২ তে নিয়ে যান। স্বাগতিকদের পক্ষে এরপর গোল ব্যবধান ৪-২ এ নিয়ে যান ক্রিস্টিয়ান টেলো। ৮৬ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণসহ মেসি সম্পূর্ণ একক প্রচেষ্টায় গোল ব্যবধান বাড়ান ৫-২ এ।
বার্সেলোনার নিজস্ব ওয়েবসাইট সূত্রমতে অতীত ইতিহাস থেকে ধারনা করা হতো সিজার বার্সেলোনার হয়ে ২৩৫টি গোল করেছেন। কিন্তু এক পরিসংখ্যানে প্রকাশিত হয় সিজার রডরিগুয়েজ মূলত ২৩২টি গোল করেছেন। ১৯৪০-৫০’র দশক পর্যন্ত সিজার বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯৯৫ সালে ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সুত্র: এএফপি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন