ঢাকা: শাহবাগের আন্দোলনকর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের খুনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের উদ্যোক্তা আমাদের প্রিয় এক সন্তানকে গতকাল খুন করা হয়েছে।” ৪৮ ঘণ্টার মধ্যে রাজীবের খুনিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
শনিবার রাজধানীর ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের পাশে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে এদিন রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচনের আগে আমরা জনগণকে ওয়াদা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করার। বাংলার মানুষ এই বিচারে সন্তুষ্ট হচ্ছে। কিন্তু একজনের (আবুল কালাম আজাদ) ফাঁসির পর আরেকজনের (কাদের মোল্লা) যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ে মানুষ ক্ষেপে উঠেছে।”
জামায়াতকে সাপের সঙ্গে তুলনা করে নাসিম বলেন, “খালেদা জিয়া যুদ্ধাপরাধী দল জামায়াতের পক্ষ নিয়েছেন। তিনি মাথায় সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বেদের মেয়ে জোছনা হয়েছেন।”
জোটের নেতাদের উদ্দেশে নাসিম বলেন, “আমাদের মধ্যে এখন ঐক্য থাকতে হবে। নয়তো রাজাকারদের পরাজিত করা যাবে না। তারা খুন করতে শুরু করেছে।”
জোটের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট সানজিদা খানমসহ ১৪ দলের নেতারা।
সমাবেশ শেষে মিছিল নিয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


