আমি ছিলাম কৃষ্ণ হয়ে, তুমি ছিলে রাধা
তোমার আমার মাঝে এখন পাহাড় সমান বাধা।
তোমায় দেখার প্রথম স্মৃতি এখনও চোখে ভাসে
তোমার সেই মধুর হাসি এখনও হৃদয়ে হাসে
আজ আমি নিশ্চুপ, নির্জনে একা
কাজ হল দিনের আকাশে সূর্য,আর রাতের তারা দেখা
বাতাসের সাথে বসে একা একা কথা বলা
হন্ন হয়ে নির্জনে একা একা পথ চলা
গভীর ধ্যানে মগ্ন থাকি সবকিছুকে ভুলে
একা সমুদ্র পাড়ি দিচ্ছি নৌকার সাথে দুলে।
আমি চাইনা আমার মত তুমি হও নিশ্চুপ
আমার মত নিবিয়ে রাখ তোমার মনের প্রদীপ,
জ্বালাবে তোমার প্রদীপ শিখা হবে উজ্জল
দেখাবে তোমার সকল ক্ষমতা আছে যত কৌশল,
হে নারী তুমিই শ্রেষ্ঠ, তুমি মহীয়ান
তুমি ধন্য, তুমি ধন্য তুলবে স্লোগান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



