ও মাটি শুধাই তোমায় একবার বল আমারে
শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।
তুমি বানাও রক্ত, মাংস, নতুন কোন প্রান
সবার কন্ঠে গাওয়াও তুমি তোমার নামের গান,
কেমন করে তোমার বুকে রাখ সবই ধরে
শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।
তুমি সবই আগলে রাখ তোমারই আচঁলে
তুমি সবার জীবন বাচাও তোমার দেয়া জলে,
তুমি সবই পূন্য কর সবার গোলা ভরে
শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।
তোমার বুকে প্রান যে জাগে, তোমার বুকে শেষ
তুমি দেখাও আজব খেলা কর নিরুদ্দেশ,
কেমন করে বুঝব লিলা আমায় রাখ ঘোরে
শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে
তোমার আচল কতই মধুর দেয় যে শীতল পরশ
তোমার ছোয়ায় হার মেনে যায় পরকালের আরশ,
মন যে চায় তোমার বুকে জন্মাই বারে বারে
শূন্য থেকে সোনার দেহ বানাও কেমন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



