এক খানা গান বাধিলাম করিলাম মধুর সুর
যাহার জন্য সুর বাধিলাম সে হইল নিষ্ঠুর,
গানের ছন্দ, সকল আনন্দ গানের যত কলি
মোর গানখানি তাহারই চরনে ফালয়ে দিলাম বলি,
বাতাসের কাছে পাঠিয়ে দিলাম মোর গুন গুন সুর
তুমি যদি একবার শোন বেদনা হয় মধুর,
শুনলেনা মোর গানখানি দিলে ফিরায়ে
মোর ভাঙ্গা তরী নিলেনা একবার ভিড়ায়ে,
তবুও নেইনি ফিরায়ে দিয়েছি বাতাসের কাছে রেখে
কোনদিন যদি সঙ্গী হয় তোমার কোন দু:খে,
তোমার কাছে নাহি হইলাম কবি, নাহি হইলাম বাধক
তোমারই চরনে গান বাধিয়াও নাহি হইলাম সাধক,
কোনদিন যদিমনে লয় শুনিতে মোর আপন সুর
বাতাস তোমায় গেয়ে শোনাবে কন্ঠে লয়ে মধুর,
এক খানা গান বাধিলাম করিলাম মধুর সুর
যাহার জন্য সুর বাধিলাম সে হইল নিষ্ঠুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



