তুই বিহনে কান্দিবো আর কত
বর্তমান হইলিনা তুই হইলি কেন গত
তুই বিহনে কান্দিবো আর কত?
জ্বালাই দিলি মনের আগুন বাড়াই গেলি ক্ষত
খুজছি আমি দেশ বিদেশে পাইনা তোরই মত,
নিয়ে গেলি সুখের আশা, বাধছি আমি যত
তুই বিহনে কান্দিবো আর কত?
ভাসাই দিলি ভেলা আমার অজানা এক পথে
পথ চিনিনা ঘাট চিনিনা তুই গেলিনা সাথে,
নিয়ে গেলি সকল আশা ভেলায় ছিল যত
তুই বিহনে কান্দিবো আর কত?
মারলি কুঠার বুকের মাঝে দিলি ছিন্ন করে
কেমন করে ছিন্ন হৃদয় দিলি ভেলায় ভরে
জ্বালাই দিলি মনের আগুন বাড়াই দিলি ক্ষত
তুই বিহনে কান্দিবো আর কত?
ভেলা আমার যাচ্ছে ডুবে
উঠলিনা তুই আকাশ পুবে
উচ্চ শির কেটে দিলি, করলি মাথা নত
তুই বিহনে কান্দিবো আর কত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



