বদ্ধ শহর, বদ্ধ মানুষ বদ্ধ চারিপাশ
বদ্ধ চিন্তা, বদ্ধ ধর্ম, বদ্ধ এ সমাজ
নিজেকে আজ বদ্ধ করে
রেখেছি চিলিকোঠায় ভরে
বের হইনা ভূতের ডরে
এই আমাদের আবাস
বদ্ধ শহর, বদ্ধ মানুষ বদ্ধ চারিপাশ
বদ্ধ চিন্তা, বদ্ধ ধর্ম, বদ্ধ এ সমাজ।
চারিদিকে মুক্ত হাওয়া
ফুলের সুবাস দেয় যে ছোয়া
আমার ঘরে বদ্ধ ধোয়া
নেইকো কোথাও মুক্ত বাতাস
বদ্ধ শহর, বদ্ধ মানুষ বদ্ধ চারিপাশ
বদ্ধ চিন্তা, বদ্ধ ধর্ম, বদ্ধ এ সমাজ।
দু হাতে বেধে দড়ি
পায়ে দিয়ে লোহার বেড়ি
বদ্ধ করে আট কুঠারী
হল যে সর্বনাশ
বদ্ধ শহর, বদ্ধ মানুষ বদ্ধ চারিপাশ
বদ্ধ চিন্তা, বদ্ধ ধর্ম, বদ্ধ এ সমাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



