somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন কি ?

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন হচ্ছে দর্শনশাস্ত্রের অন্যতম কেন্দ্রীয় ধারনা। বিজ্ঞান বা দর্শন বা ধর্ম সকলের একটি কথার সাথে কোনই আপত্তি নেই যে মনটাই হচ্ছে মানুষ। মন বলতে আমি বুঝি বুদ্ধি,বিবেক,চিন্তা, কল্পনা, আবেগ,অনুভূতি, ইচ্ছা এই সবের সমষ্টি। মন এই দুটি অক্ষরের অতলে হারিয়ে যাওয়া যায়। যে একবার এর হারিয়ে যেতে পারবে এবং এর মর্ম বুঝতে পারবে সেই হয় কবি, সাধক,আউল, বাউল। মন এই দুটি অক্ষরের মর্ম বোঝা ইহকালে বসে পরকালকে বোঝার সমান। মন সম্পর্কে অনেক তত্ত্ব প্রচলিত আছে। মন তত্ত্ব নিয়ে সেই গ্রিক দার্শনিকদের কাছ থেকে শুরু হয়েছে প্রথম ধারনা।
এখন পযর্ন্ত অনেক জ্ঞানী গুনী মন নিয়ে অনেক কথা বলেছেন
তবে মনের সঠিক সংজ্ঞা কেউ এখন পর্যন্ত দিতে পারি নি তবে আমার কাছে মন হচ্ছে বুদ্ধি,বিবেক,চিন্তা, কল্পনা, আবেগ,অনুভূতি, ইচ্ছা এই সকলের সমষ্টি।
এখন কথা হচ্ছে আপনার মন আপনার শরীরের কোথায় অবস্থান করছে?
কেউ বলবে আমার হার্ট বা বুকের মধ্যে আবার কেউ বলবে আমার মস্তিস্কে আবার কেউ বলবে আমার দুই মস্তিকের সম্মুখভাগের ঠিক মাঝখানে। কেউই সঠিক তথ্য দিতে পারবেনা। আগেই বলেছিলাম যে মনে সত্যিকারের উপলব্ধি করা মানে ইহকালে বসে পরকালকে উপলব্ধি করা। তবে সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর যা বেশীর ভাগ লোকেই দিয়ে থাকেন তা হচ্ছে মন আমাদের মস্তিকের সাথে সরাসরি সম্পৃক্ত।
সাধারণত মনকে তিনটি ভিন্ন অর্থে গ্রহণ করা হয়
1. এক, মন বলতে চিন্তা,অনুভুতি ও ইচ্ছা-এই মানসিক কাজ গুলোর সমষ্টিগত রূপ বুঝায়
2. দুই, মন বলতে চিন্তা, অনুভুতি ও ইচ্ছা -এই মানসিক কাজগুলি থেকে স্বতন্ত্র দেহাতিরিক্ত এক স্থান, অপরিবর্তিত আধ্যাত্ম সত্তাকে বুঝায়
3. তিন, মন বলতে বুঝায় এক মূর্ত আধ্যাত্মিক ঐক্যের সম্বন্ধ যা চিন্তা,অনুভুতি ও ইচ্ছা প্রভৃতি মানসিক প্রক্রিয়া ছাড়া কিছুই নয়, অথচ যা নিজের স্বাতন্ত্র না হারিয়ে এই সকল মানসিক কাজের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করে

প্রথম টি হলো মন এর অভিজ্ঞতামূলক মতবাদ, পরেরটা আধ্যাত্মিক-মতবাদ, শেষেরটা ভাববাদীদের মতবাদ

এখন আপনি কোনটি গ্রহন করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা?
নাকি আপনি নতুন আরেকটি মতবাদ তৈরী করবেন সেটাও আপনার ইচ্ছা।
তবে মন নিয়ে বিজ্ঞানীদের গবেষনা, আর আধ্যাত্মিকদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আর ভাববাদীদের ভাববাদী চিন্তা ভাবনা, আর সাধকের নতুন সুরে মনকে বাধা আর কবিদের কবিতার মাঝে মনকে খুজে পাওয়া এসব থেকেই যাবে সারাজীবন। একটা কথা মনে পড়ল

”জানার প্রতি আকাঙ্খা মানুষের চিরন্তন আর জানার প্রতি অবজ্ঞা প্রদর্শনও তেমনি সনাতন”
তাই মনের রহ্স্য যতদিনে উন্মোচন করতে না পারব ততদিন এ নিয়ে আকাঙ্খা মানুষের জন্মাবেই।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×