লেখালেখির প্রতিভা সবার মধ্যে থাকেনা। প্রতিভা থাকলেও অনেকেই এই পেশা বেচেঁ নিতে চাননা, কারন তারা মনে করেন লেখালেখি মানে অযাথা সময় নষ্ট কোন ইনকাম নেই। আবার যাদের লেখালেখি করার শখ তাদের জন্য নেই লেখালেখির যথাযথ প্লাটফর্ম আর এভাবেই সব মিলিয়ে আমাদের মধ্যে তৈরী হচ্ছেনা প্রতিভাবান লেখক। আর আমাদের দেশ এখন প্রায় লেখক শূন্য। সাহিত্যচর্চা, মুক্ত চিন্তা সবকিছুকেই যেন একটি সীমাবদ্ধতার গন্ডিতে নিয়ে এসেছি। আমারদের দেশে নতুন লেখক তৈরী হওয়ার একটি মাত্র পথ সেটি হচ্ছে ব্লগ। তবে সব ব্লগে মানুষ লেখালেখি করেনা। যে ব্লগ পাঠকশূন্য ব্লগাররা সেই ব্লগে লিখেননা। একটি ব্লগ বাংলাদেশের মধ্যে সেরা ব্লগ হিসেবে পরিচিত সেটি হচ্ছে প্রথম আলো ব্লগ। এখানে ব্লগার সংখ্য প্রায় ৪০,০০০ সবচেয়ে বড় কথা হল এই ব্লগটি সাহিত্যের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ ব্লগ। সেদিন ব্লগ লগইন করতেই দেখি সবার উপরে লেখা “বন্ধ হয়ে যাচ্ছে প্রথম আলো ব্লগ” দেখেই মনটা খারাপ হয়ে গেল। তারপর মনে হলো কেউ দুষ্টুমি করে পোষ্ট করে দিয়েছে কিন্তু পুরোপুরি পড়ার পড়ে চোখে পানি আসার মত অবস্থা হয়েছিল। যদিও আমি প্রথম আলো ব্লগের পুরোনো মেম্বার না তারপরও খুবই অল্প দিনে আমার মন কেড়ে নিয়েছে প্রথম আলো ব্লগ। অনেক আগে থেকেই সামহোয়্যার ব্লগে লিখতাম কিন্তু সামহোয়্যার ব্লগ সেরা ব্লগ হলেও সাহিত্যর দিক থেকে অনেক পিছিয়ে। এখন আর লিখতে ইচ্ছা করেনা কারন আমি হারাতে যাচ্ছি আমার সেরা প্লাটফর্মটি। প্রথম আলো ব্লগের মাধ্যমে দেশের আনাচে কানাচে থেকে হাজার হাজার প্রতিভাধর লেখক তৈরী হয়েছে। কিন্তু এই লেখকগন আবার হারিয়ে যাবে ঐ অজোপাড়া গায়ের মাঝে।
বন্ধ হতে যাচ্ছে প্রথম আলো ব্লগ, সেই সাথে জাতি হারাচ্ছে হাজার হাজার প্রতিভাবান লেখক। এভাবেই আমারদের দেশ হয়ে পড়বে লেখক শূন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।