সত্যিই আজ সে চিরতরে চলে যাচ্ছে। শুধু তার নামটাই থেকে যাবে স্মুতির পাতায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনগুলো কত তাড়াতাড়িই না চলে যায়। শুধু রয়ে যায় তার স্মৃতি বিজড়িত ডায়রির পাতাগুলো। সময় নিরবে চলে যায় ঠিকই কিন্তু চিরকালের জন্য ফেলে রেখে যায় হাজারো স্মৃতি। আর সে স্মৃতিগুলো কুড়িয়ে নেয় মানুষ। তাইতো হাজার বছর আগের মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো আজও মানুষ বয়ে চলছে। কারো কারো জীবনে স্মৃতিই কাল হয়ে দাড়ায়। বইতে পারেনা স্মৃতির ভার, আর হারিয়ে যায় কালের গহব্বরে। প্রতিটি মূহূর্ত আমাদের জীবনে নিয়ে আসে কিছু ছোট ছোট ঘটনা আর এই ঘটনাগুলোই পরবতীতে হয় স্মৃতির পাতা। এমনই কিছু স্মৃতি বহন করে আমরা পেরিয়েছি জীবনের এতটা পথ। আজ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর সাথে সাথে প্রত্যেকের বয়সের সংখ্যাটাও ভারী হচ্ছে। আজকের পর থেকে জীবনে কোনদিন দিনের তারিখ লিখতে গিয়ে কেউ 2014 সালটা ব্যবহার করবেনা। শুধু একটা সংখ্যর পরিবর্তন, 4 এর পরিবর্তে 5 ব্যবহার। সবার জন্য শুভ কামনা সেই সাথে পরিবর্তন আসবে প্রত্যেকের জীবনেও। 4 সংখ্যাটি অনেক স্মৃতি ফেলে রেখে গেছে। এমন কোন স্মৃতির ভার বহন করব না, যার বোঝা বইতে গিয়ে নিজেই হারিয়ে যাব। এমন কিছু স্মৃতিকে আকড়ে সামনে এগিয়ে যাব, যে স্মৃতিগুলো আমাদের কাছে বোঝা না হয়ে হবে অনুপ্রেরনা। আর একজন ক্লান্ত পথিককে অনুপ্রানিত করে নিয়ে যাবে জীবনচূড়ায়। এমনই কিছু স্মৃতি নিয়ে আমরা 2014 সাল থেকে পা বাড়াব 2015 সালের দিকে। সবার জন্য শুভ কামনা রইল 2015 সালটা হবে সবার জন্য একটি স্মরনীয় একটি সাল।
My Facebook Link
https://www.facebook.com/rakibhossenfuhat
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন