দুকাপে ভাগ করে পান করছি সকালের কফি
এই তোকে কে ডাকল এ পাড়ায়।
ওর নিরীহ উত্তর শুনি আর হাসিÑ
নির্ধারিত জনের সঙ্গে সাক্ষাৎশেষেআমাকে দেখতে এল সে।
সে ভালো; মাঝে মাঝে তুই দেখা না দিলে
আমি ভালো থাকি কীভাবে?
কফিতে চুমুক শেষ, এবার উঠে পড়
দুপুরের ভারী খাবার দেব না তোকে
রাতের আহারও নয়;
আদর অ্যাপায়ন করে তোকে
কাছে রাখার মানুষ আমি নই।
চলে যাচ্ছিস যা; আমাকে এখনই না—
যদি নিয়েই যাবি;
নিয়ে যাস চিলের মতো ছোঁ মেরে;
কাঠের ফলক কাঁধে করে
বিন্দু বিন্দু পা ফেলে
তোর সঙ্গে কখনো যাব না, কখনো না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



