এক রাজা তার মন্ত্রী সহ ঘোড়ায় চড়ে শিকার করতে যাচ্ছেন বনে।তো পথিমধ্যে রাজা মশাই ঘোড়া থেকে পড়ে গেছেন। পড়ে যেয়ে ঘোড়ার খুড়ের নিচে রাজার পা পড়ে গেছে।ফলে তার নখ উঠে গিয়ে রক্ত পড়া শুরু হইছে , রাজা তো ব্যথায় অস্থির। রাজার সাথে যে মন্ত্রী ছিল, সে ছিল খুবই সাদা-সিধা, ভালো মানুষ। এখন এই মন্ত্রী মশাই রাজাকে সান্তনা দিচ্ছে যে হুজুর মন খারাপ করে আর কি হবে। যা হবার হইছে , কি আর করবেন?? আল্লা যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। এমনি তো ব্যথায় কাতর রাজা, মন্ত্রীর কথা শুনে মেজাজ গেল আরো খারাপ হয়ে। তো রাগের চোটে রাজা মন্ত্রীকে ধাক্কা মেরে পাশেই ১টা কূপ ছিল তার মধ্যে ফেলে দিল।তারপর রাজার মন একটু শান্ত হল, যাক মন্ত্রী ব্যটাকে তো ফালায়া দিছি। এরপর রাজা আবার ঘোড়ায় চড়ে একা একাই শিকারের জন্য বনের দিকে চলল।যেই রাজা বনে ঢুকছে সাথে সাথে একদল জংলি তাকে ঘেড়াও করে ধরল।ধরে তাকে জংলিদের সর্দারের কাছে নিয়ে গেল।এদিকে রাজা ওদের কে বলতে লাগল যে আমি অমুক জায়গার রাজা, আমার সাথে তোমরা ভাল ব্যবহার করো, মানে হুমকি ধমকি দিচ্ছেন আরকি।কিন্তুু কোনো কাজ হল না।জংলিরা রাজার কোনো কথাই শুনল না।রাজা যখন বুঝল যে কোনো লাভ নাই এগুলা বলে তখন জিজ্ঞেস করল যে আমাকে তোমরা ধরছ কেন?? তখন জংলিরা বলল যে আজ আমাদের দেবীর পূজা আছে। আমরা তোমাকে দেবীর জন্য বলি দেব। এ কথা শুনে তো রাজার কলিজা শুকায়া গেল। সূর্যাস্তের সময় যখন বলি দেয়ার জন্য তার গলা কাটতে যাবে জল্লাদ ঠিক তখনই জংলিদের সর্দার বলল, "থামো"। জল্লাদ থামল।রাজা তখন বলল যে আমাকে বলি দেয়ার জন্য এত আয়োজন করলা তোমরা সারাদিন, আর এখন ছেড়ে দিচ্ছ?? জংলি সর্দার বলল, তোমাকে জবাই করার আগেই রক্ত বের হচ্ছে। তারমানে নিশ্চয় কোনো খুত আছে। খুজে দেখা গেল ঔযে রাজার নখ উঠে গেছিল সেখান থেকে এখনো একটু একটু করে রক্ত পড়ছে। তো জংলি সর্দার বলল,আমরা খুতওয়ালা জিনিস দেবীর জন্য বলি দেব না।একথা শুনে তো রাজার জানে পানি ফিরে আসল। তখন রাজার মন্ত্রীর কথা বিশ্বাস হল যে, হ্যাঁ আল্লা যা করেন ভালোর জন্যই করেন। তবে ১০০%বিশ্বাস হল না। কারণ আল্লা নাহয় তার ভাল করলেন কিন্তুু মন্ত্রী ব্যটার ভাল করলেন কিভাবে?? সেতো মনে হয় এতক্ষনে পানিতে ডুবে শেষ হয়ে গেছে। রাজা তাড়াতাড়ি ঘোড়ায় উঠে সেই কূপের কাছে গেলেন। যদি মন্ত্রী কে বাঁচানো যায়।যাইহোক রাজা মন্ত্রী কে বাঁচাতে পারলেন।তারপর সব ঘটনা খুলে বলেন। তারপর বললেন, আচ্ছা মন্ত্রী বুঝলাম আল্লা যা করেন ভালোর জন্য করেন। কিন্তু আল্লা তোমার ভাল করলেন কোন দিক দিয়ে??আমি আরেকটু দেরি করে আসলেই তো তুমি মারা যেতে? তখন মন্ত্রী বলল, দেখেন রাজা মশাই আপনি যদি আমাকে পানিতে ফেলে না দিয়ে ২/১টা চড়-থাপ্পর মেরে সাথে করে নিয়ে যেতেন তাহলে ঘটনাটা কি রকম হত?? ওরা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে বলি দিত কারণ আমার তো কোনো খুত ছিল না। তখন রাজার ১০০%বিশ্বাস হল যে, হ্যাঁ আল্লাহ যা কিছুই করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন।।।
বিশ্বাস
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।